Tobacco Causes Painful Death: তামাকজাত পণ্যের মোড়কে এবার লিখতে হবে, তামাক যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ
তামাক সেবন ক্যান্সারের কারণ...বিধিবদ্ধ সতর্কীকরণের এই কথাতেও হুঁশ ফিরছে না।
তামাক সেবন ক্যান্সারের কারণ...বিধিবদ্ধ সতর্কীকরণের এই কথাতেও হুঁশ ফিরছে না। ধুমপান ও তামাকসেবনের কারণে মৃত্যুর হিসেবে খাদের কিনারায় পড়ে থাকা দেশ ভারতে এবার এই ধরনের পণ্যের মোড়ক বা প্যাকেটে নয়া সতর্কীকরণ বাক্য লেখা হবে। সঙ্গে দিতে হবে তামাক সেবনের ফলে কী ক্ষতি হতে পারে, সেই ভয়াবহতার ছবিও। যাতে তামাকসেবনের আগে মানুষ আঁতকে ওঠে এর পরিনামের কথা জানলে।
পয়লা ডিসেম্বর, ২০২২-র পর থেকে সব তামাকজাত পণ্যে বিধিবদ্ধ সতর্কীকরণে লিখতে হবে, তামাক সেবন যন্ত্রণাদায়ক মৃত্যুর কারণ (Tobacco Causes Painful Death)। সমস্ত তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থাকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আরও পড়ুন-মুম্বইয়ে বন্ধ হল সব জাম্বো করোনা কেয়ার সেন্টার
দেখুন টুইট
Tobacco products manufactured, imported, or packaged on or after December 1, 2022, will display new image with textual health warning – ‘Tobacco causes painful death’: Union Health Ministry
— Press Trust of India (@PTI_News) July 29, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 29, 2022 12:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

