IPL 2025: আইপিএলের সময় টিভিতে কোনওভাবেই তামাক, মাদকের বিজ্ঞাপন নয়, কড়া বার্তা স্বাস্থ্য মন্ত্রকের
এমএস ধোনির চেন্নাই সুপার কিংস থেকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, কিংবা বিরাট কোহলিদের রয়্যাল চ্য়ালেঞ্জার্স থেকে আম্বানিদের মুম্বই ইন্ডিয়ন্স-দের ম্যাচ দেখতে টিভি, মোবাইলে সরাসরি দেখতে বসে যাবেন কোটি কোটি ভারতে।
আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২৫। গোটা দেশ বিশেষ করে তরুণ প্রজন্মের নজর থাকে আইপিএলের দিকে। এমএস ধোনির চেন্নাই সুপার কিংস থেকে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স, কিংবা বিরাট কোহলিদের রয়্যাল চ্য়ালেঞ্জার্স থেকে আম্বানিদের মুম্বই ইন্ডিয়ন্স-দের ম্যাচ দেখতে টিভি, মোবাইলে সরাসরি দেখতে বসে যাবেন কোটি কোটি ভারতে। আর আইপিএলের সময় টিভি বিজ্ঞাপনে কিছুতেই যাতে তামাকজাত ও অ্যালকোহল বা মাদকজাত পণ্যের প্রচার করা হয় তা নিয়ে সম্প্রচারকারী সংস্থাকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
আইপিএলের সময় বিজ্ঞাপনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাকজাত ও মাদকজাত পণ্যের প্রচার নিষিদ্ধ করল জেপি নাড্ডার মন্ত্রক। তরুণ সমাজের সামনে যাতে কোনওভাবেই খারাপ বার্তা না যায় সেই বিষয়ে সতর্ক স্বাস্থ্যমন্ত্রক।
দেখুন খবরটি
— CNBC-TV18 (@CNBCTV18Live) March 10, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 10, 2025 07:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

