Shah Rukh Khan Smoking Video: সাক্ষাৎকার পর্বের মাঝেই ধূমপান করছেন শাহরুখ, অভিনেতার বিরল ভিডিয়ো ভাইরাল

শাহরুখ খানের এই বিরল ভিডিয়ো চোখ টেনেছে ভক্তকুলের। অভিনেতার প্রশংসায় মুখরিত অনুরাগীরা বলছেন, এমন 'সোয়্যাগ' কেবল শাহরুখেরই আছে।

Shah Rukh Khan Smoking Video: সাক্ষাৎকার পর্বের মাঝেই ধূমপান করছেন শাহরুখ, অভিনেতার বিরল ভিডিয়ো ভাইরাল
Shah Rukh Khan Smoking While Giving an Interview (Photo Credits: X)

সাক্ষাৎকার দিতে দিতে ধূমপান করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আবার শুটিং সেটে শটের মাঝে বসেও সিগারেট খাচ্ছেন তিনি। ধূমপানে একসময়ে এতটাই আসক্ত ছিলেন যে কোন সময়েই পিছু ছাড়ত না সিগারেট (Cigarette)। কিং খানের পুরনো একটি ভিডিয়ো সদ্য ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। সেখানে দেখা যাচ্ছে, মেকআপ রুমে বসে সাক্ষাৎকার দিচ্ছেন তরুণ অভিনেতা। সেই সাক্ষাৎকার পর্বের মাঝেই টানছেন সিগারেট। শাহরুখ খানের এই বিরল ভিডিয়ো চোখ টেনেছে ভক্তকুলের। অভিনেতার প্রশংসায় মুখরিত অনুরাগীরা বলছেন, এমন 'সোয়্যাগ' কেবল শাহরুখেরই আছে। তবে বর্তমানে ধূমপানের অভ্যাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘ ৩০ বছরের আসন্তি পিছু ছাড়িয়েছেন তিনি।

সাক্ষাৎকারের মাঝে ধূমপান করছেন শাহরুখ...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 22, 2024 06:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).