Article 144: সংবিধানের ১৪৪ অনুচ্ছেদ অনুযায়ী সমস্ত সরকারী কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলি মেনে চলতে বাধ্য, মনে করাল জম্মু ও কাশ্মীর হাইকোর্ট

আদালত বলে- যেখানে সুপ্রিম কোর্ট সারা দেশের সরকার ও পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল যে ব্যক্তিরা আইনি ভাবে বিবাহযোগ্য অথবা আন্তঃবর্ণ বা আন্তঃধর্মীয় বিয়েতে প্রবেশ করছে বা করেছে নিজ ইচ্ছায়, তাদের উপর যেন হয়রানি, হুমকি বা সহিংসতার কোন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে

Article 144: সংবিধানের ১৪৪ অনুচ্ছেদ অনুযায়ী সমস্ত সরকারী কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলি মেনে চলতে বাধ্য, মনে করাল জম্মু ও কাশ্মীর হাইকোর্ট
Photo Credit (Twiter)

সম্প্রতি একজন প্রাপ্তবয়স্ক মহিলা তার পছন্দের একজন পুরুষকে বিয়ে করার জন্য খুনের হুমকি পান। এই পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর হাইকোর্ট  ওই মহিলার জীবনের হুমকির আশংকা করে তাঁকে উদ্ধার করতে মামলার রায় দিয়েছে। জম্মু ও কাশ্মীর হাইকোর্ট রায় দিয়েছে যে বৈবাহিক স্বাধীনতা রক্ষায় পুলিশ বাহিনী সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আবদ্ধ থাকবে। এই মামলার রায় দিতে গিয়ে  ১৪৪ ধারাকে তুলে ধরা হয়েছে। এই মামলার পর্যবেক্ষণে জম্মু ও কাশ্মীর হাইকোর্ট জানায় সংবিধানের ১৪৪ অনুচ্ছেদ নির্দেশকরে যা সমস্ত সরকারী কর্তৃপক্ষকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তগুলি মেনে চলতে বাধ্য।

আবেদনকারী মহিলা বলেছেন যে তিনি বৈবাহিক সম্পর্কে প্রবেশ করার জন্য তার নিজের স্বাধীন ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এর জন্য তার পরিবার তাঁর উপর অসন্তুষ্ট হয়েছে। এই মামলার সময় বিচারকদের বেঞ্চ  লতা সিং বনাম ইউপি রাজ্য এবং anr, 2006 (5) SCC 475-এর যুগান্তকারী রায়ের উল্লেখ করেছে। তাছাড়াও আদালত বলে-  যেখানে সুপ্রিম কোর্ট সারা দেশের সরকার ও পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল যে ব্যক্তিরা  আইনি ভাবে বিবাহযোগ্য অথবা  আন্তঃবর্ণ বা আন্তঃধর্মীয় বিয়েতে প্রবেশ করছে বা করেছে নিজ ইচ্ছায়, তাদের উপর যেন হয়রানি, হুমকি বা সহিংসতার কোন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 13, 2023 04:16 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).