Puzzle Ring: ধাঁধার আংটি সমাধান করলেই ঢুকবে আঙুলেই, দেখুন কারিগরি নিপুণতার চমকপ্রদ কাজ

রহস্যময় পাজল রিং। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক অনন্য গয়নার ভিডিও। এক জটিল পাজল রিং বা ধাঁধা-আকারের আংটি। ভিডিওটি শেয়ার করা হয়েছে @Rainmaker1973 নামের এক এক্স (টুইটার) ব্যবহারকারী।

Puzzle Ring: ধাঁধার আংটি সমাধান করলেই ঢুকবে আঙুলেই, দেখুন কারিগরি নিপুণতার চমকপ্রদ কাজ
Puzzle Ring. (Photo Credits:X)

Puzzle Ring: রহস্যময় পাজল রিং। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক অনন্য গয়নার ভিডিও। এক জটিল পাজল রিং বা ধাঁধা-আকারের আংটি। ভিডিওটি শেয়ার করা হয়েছে @Rainmaker1973 নামের এক এক্স (টুইটার) ব্যবহারকারী। যে ভিডিওতে দেখা যাযচ্ছে আংটির সূক্ষ্ম নকশা ও গঠন প্রক্রিয়া। এই আংটিটি একাধিক ধাতব ব্যান্ড বা রিং-এর সংযোগে তৈরি। একে জোড়া লাগানো বা খোলা—দু’টোই যথেষ্ট কৌশল ও মনোযোগ দাবি করে। এটি মূলত একধরনের যান্ত্রিক ধাঁধা (mechanical puzzle)। যেখানে নানা অংশ নিখুঁতভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে।

তুর্কির বিয়ের আংটি

'পাজল রিং'-এর ইতিহাস বহু পুরোনো। এগুলোকে অনেক সময় 'টার্কিশ ওয়েডিং রিং' বা তুর্কি বিবাহ আংটি বলা হয়। এই ঐতিহ্য ছড়িয়ে পড়েছিল ইউরোপের বিভিন্ন অঞ্চল বিশেষত সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে। নরওয়েতে এই আংটিকে অনেকেই বলেন 'লেবানন রিং'। সামরিক বাহিনীর প্রাক্তন সেনারা এটি পরে থাকেন যেখানে আংটির রিং-এর সংখ্যা বোঝায় তিনি কতবার যুদ্ধ মিশনে গিয়েছেন। যেমন, একবার মিশনে গেলে আংটিতে চারটি রিং থাকে। ভিডিওতে আংটির ক্লোজ-আপ দৃশ্য দেখানো হয়েছে, যেখানে প্রতিটি রিং-এর সংযোগ, বাঁক, ও গঠন-প্রক্রিয়া স্পষ্টভাবে দৃশ্যমান।

দেখুন ভিডিও

আংটির সুক্ষ্ম কাজ

ভিডিওটিতে বিশেষভাবে ফুটে উঠেছে এই আংটি তৈরির সূক্ষ্ম কারুকাজ। প্রতিটি আংটির গঠন ও সংযোগ এতটাই নিখুঁত যে, তৈরি করতে উচ্চস্তরের দক্ষতা ও ধৈর্য প্রয়োজন। এর নকশা নিজেই এক চ্যালেঞ্জ, যেখানে পরিধানকারীকে সেটি জোড়া লাগানোর ধাঁধা সমাধান করতে হয়। ফলে এটি শুধু গয়না নয়, এক ধরনের 'ইন্টারঅ্যাকটিভ আর্ট'।

(The above story first appeared on LatestLY on Oct 15, 2025 11:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).