Controversial Advertisement. (Photo Credits: (Twitter)

মুম্বই, ৬ জুন: সুগন্ধীর বিতর্কিত বিজ্ঞাপনে ধর্ষণে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছিল। দ্বৈত ইঙ্গিত করে সুগন্ধীর ব্র্যান্ডের সঙ্গে তাল রেখে বিজ্ঞাপনে মহিলার দিকে বলা হয়েছিল, ''কে পাবে শট?"এমন বিতর্কিত বিজ্ঞাপন দেখে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। ধর্ষণে মদত, মহিলাদের সম্পর্কে কুৎসিত মন্তব্য এবং ধর্ষণে মজা পাওয়ার ইঙ্গিত ছিল দুটি বিজ্ঞাপন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রক এই দুটি বিজ্ঞাপন নিষিদ্ধ ঘোষণা করে, টিভি, ইউটিউব, টুইটার সহ সমস্ত প্ল্যাটফর্ম থেকে এ বিজ্ঞাপন দুটিকে সরিয়ে দিতে নির্দেশ দেয়।

শট নামের সেই সুগন্ধী বিক্রেতা সংস্থা এবার তাদের দুটি বিতর্কিত বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়ে নিল। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে কোম্পানির পক্ষ থেক বলা হল, তারা প্রয়োজনীয় বাধ্যতামূলক অনুমতি পাওয়ার পরই বিজ্ঞাপন দেখিয়েছিল। তবে কোনওরকমভাবেই কারও ভাবাবেগ বা আবেগ বা মহিলাদের সম্মানে আঘাত বা মহিলাদের সম্মানে আঘাত লাগে এমন কোনও সংস্কৃতির প্রচার তারা করতে চাইনি। অনেকেই যেটা মনে করছেন। আরও পড়ুন: রেললাইনে খেলে বেড়াচ্ছে ২ নাবালক, পিছনে দুরন্ত গতিতে ছুটে আসছে ট্রেন (ভাইরাল ভিডিও)

দেখুন এই বিষয়ে লেয়ার শট-এর বক্তব্য

যদিও আমরা আমাদের বিজ্ঞাপনের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। অনেকেই আমাদের বিজ্ঞাপন থেকে ক্ষুব্ধ হয়েছিলেন আমরা তাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবচেয়ে গুরুত্বপুর্ণ হল, আমরা আমাদের সব মিডিয়া পার্টনারদের জানিয়ে দিয়েছে কোথাও যেন এই দুটি বিজ্ঞাপন সম্প্রচার না করা হয়। ৪জুন থেকে এই বিজ্ঞাপন দুটি কোথাও সম্প্রচার হচ্ছে না।

শট নামের সুগন্ধীর বিজ্ঞাপনে দেখানো হয়েছে, একটি দোকানে বা মলে চারজন যুবক একটি এক মহিলার পিছনে দাঁড়িয়ে রয়েছেন৷ এরপর তাঁরা বলছেন, "আমরা চারজন, কিন্তু তুমি তো একা ! শটটা কে পাবে?" এরপর মহিলা আতঙ্কিত হয়ে পিছনে ঘুরে তাকায় এবং তাঁর চোখেমুখে অস্বস্তি ফুটে ওঠে৷ এরপরই চার যুবকের একজন স্টোরের তাকে রাখা 'শট'-এর একটি বোতলটি ছিনিয়ে নিতে যায়৷ এই কোম্পানির অন্য একটি বিজ্ঞাপনেও এক যুবতীকে উদ্দেশ্য করে শট কথাটি ব্যবহার করে ঘুরিয়ে অশ্লীল ইঙ্গিত করা হয়। এভাবেই শর্ট-কাটে শটের প্রচার করে বিপদে পড়ে কোম্পানি।