Fans Overjoyed: রামায়ণের ‘রাম’ অরুণ গোভিলকে দেখে খুশিতে আপ্লুত মুসলিম ভক্ত, দেখুন ভাইরাল ভিডিও
'রামায়ণ'-এ রামের চরিত্রে অভিনয় করে অরুণ গোভিল ভক্তদের কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়েছেন।
নয়াদিল্লি: রামলালার প্রাণপ্রতিষ্ঠার উৎসবের মাঝে সোশ্যাল মিডিয়ায় সম্প্রীতির একটি সুন্দর ভিডিও ঘুরে বেড়াচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘রামায়ণ'-এর অভিনেতা অরুণ গোভিল ( Actor Arun Govil)-কে দেখে খুশিতে আপ্লুত এক মুসলিম ভক্ত। ওই ব্যক্তি তাঁর পরিবারকে নিয়ে গালভরা হাসিমুখে অরুণ গোভিলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। আরও পড়ুন: National Girl Child Day: জাতীয় শিশু কন্যা দিবসে পরিবর্তন হোক সমাজের দৃষ্টিভঙ্গি, দেখে নিন এই ৩টি সিনেমা
'রামায়ণ' -এ রামের চরিত্রে অভিনেতা অরুণ গোভিল আশির দশকে সবার হৃদয়ে জায়গায় করে নিয়েছিলেন। একটা সময় মানুষের কাছে বিনোদন বলতে ছিল, দূরদর্শনে 'রামায়ণ' দেখা। যা দেখার জন্য বহু মানুষ জড় হতো । সে সময় যার বাড়িতে টিভি থাকত, একসঙ্গে অনেক মানুষ তাঁর বাড়িতেই ভিড় করতেন। 'রামায়ণ'-এ রামের চরিত্রে অভিনয় করে অরুণ গোভিল ভক্তদের কাছ থেকে অগাধ ভালোবাসা পেয়েছেন।
দেখুন ভিডিও
View this post on Instagram
অভিনেতা অরুণ গোভিলের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যপক ভাইরাল হয়েছে।
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 11:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

