Supreme Court: নিট ও জেইই স্থগিত নিয়ে ছয় রাজ্যের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
করোনা মহামারীর মধ্যে নিট ও জেইই ২০২০ স্থগিত করতে ছয় অবিজেপি রাজ্যগুলির রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। জেইই-র পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। বাকি রয়েছে নিট ২০২০। যা নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। পড়ুয়াদের অনিচ্ছা এবং রাজনৈতিক বিরোধিতাকে উপেক্ষা করেই করোনা মহামারীর মধ্যে ১ সেপ্টেম্বর দেশজুড়ে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা জেইই-র পি[পরীক্ষা নেওয়া হয়।
নতুন দিল্লি, ৪ সেপ্টেম্বর: করোনা মহামারীর মধ্যে নিট ও জেইই ২০২০ স্থগিত করতে ছয় অবিজেপি রাজ্যগুলির রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট। জেইই-র পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। বাকি রয়েছে নিট ২০২০। যা নির্ধারিত দিনেই পরীক্ষা হবে। পড়ুয়াদের অনিচ্ছা এবং রাজনৈতিক বিরোধিতাকে উপেক্ষা করেই করোনা মহামারীর মধ্যে ১ সেপ্টেম্বর দেশজুড়ে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা জেইই-র পি[পরীক্ষা নেওয়া হয়।
২৮ অগস্ট পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, রাজস্থান, ছত্তিশগড়, পাঞ্জাব ও মহারাষ্ট্র- এই ছ'টি রাজ্যের মন্ত্রীরা সুপ্রিম কোর্টে (Supreme Court) রিভিউ পিটিশন (Review Petition) করা হয়েছিল। মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ও সনিয়া গান্ধীর (Sonia Gandhi) ডাকা ভার্চুয়াল বৈঠকে যারা উপস্থিত ছিলেন সেই রাজ্যগুলিই পিটিশন দাখিল করে। মামলার মূল নথিভুক্ত তৈরি করেন অভিষেক মনু সিংভি, তাঁর সঙ্গে রয়েছেন আরও বিশিষ্ট আইনজীবী। মমতা ব্যানার্জিকে নিট ও জেইই (NEET and JEE 2020) স্থগিতের ভার দেন সনিয়া গান্ধী। রিভিউ পিটিশনে ১৭ই অগস্ট আদালতে সেপ্টেম্বরে নিট ও জেইই স্থগিত করা নিয়ে যে মামলা করা হয় সেই আদেশের পর্যালোচনা করার পর কোর্ট আজ তা খারিজ করে দেয়।
আরও পড়ুন, লকডাউনের জেরে পাহাড় প্রমাণ ঋণের বোঝা, মানসিক চাপে আত্মঘাতী একই পরিবারে ৫ জন
Supreme Court refuses to entertain the review petition filed by ministers of six states, seeking review of the court's August 17 order to conduct NEET-UG and JEE (Mains) examinations. pic.twitter.com/3kKLm5VX3n
— ANI (@ANI) September 4, 2020
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা বাতিলের আর্জি আগেই খারিজ করে সুপ্রিম কোর্ট (Supreme Court )। ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের (UGC) ৬ জুলাইয়ের বিজ্ঞপ্তি বহাল রাখে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বলেছে, শিক্ষার্থীদের জন্য রাজ্যগুলিকে অবশ্যই পরীক্ষা নিতে হবে। আদালত জানিয়েছে, পরীক্ষা নিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে রাজ্যগুলি মহামারীর প্রেক্ষিতে পরীক্ষা স্থগিত করতে পারে এবং পরবর্তী তারিখ স্থির করতে ইউজিসি-র সঙ্গে পরামর্শ করতে পারে।
(The above story first appeared on LatestLY on Sep 04, 2020 03:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

