Security Breach During PM Modi’s Roadshow: মাইসুরুতে রোডশো চলাকালীন প্রধানমন্ত্রীর গাড়িতে ছোঁড়া হল মোবাইল ফোন, ঘটনাস্থলের ভিডিয়ো
ফের নিরাপত্তার বলয় ভাঙল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রবিবার সন্ধ্যায় কর্নাটকের মাইসুরুতে দলীয় প্রার্থীদের সমর্থনে রোডশো করছিলেন বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদি।
মাইসুরু: ফের নিরাপত্তার বলয় ভাঙল (Security breach) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi)। রবিবার সন্ধ্যায় কর্নাটকের (Karnataka) মাইসুরুতে (Mysuru) দলীয় প্রার্থীদের সমর্থনে রোডশো (roadshow) করছিলেন বিজেপির প্রধান মুখ নরেন্দ্র মোদি।
তিনি যখন মাইসুরুর কে আর সার্কেলের (KR Circle) কাছ দিয়ে যাচ্ছিলেন সেই সময় তাঁর গাড়ি লক্ষ্য করে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ভিড়ের মধ্যে থেকে একজন একটি মোবাইল ফোন (mobile phone) ছুঁড়ে মারে (thrown)। যদিও এর ফলে প্রধানমন্ত্রীর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গেছে। তবে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে।
দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো:
#WATCH | Security breach seen during Prime Minister Narendra Modi’s roadshow, a mobile phone was thrown on PM’s vehicle. More details awaited. pic.twitter.com/rnoPXeQZgB
— ANI (@ANI) April 30, 2023
The security breach was seen near Mysuru's KR Circle during PM Narendra Modi's roadshow.
— ANI (@ANI) April 30, 2023
বিশেষভাবে ডিজাইন করা একটি গাড়িতে করে রোডশো করছিলেন প্রধানমন্ত্রী মোদি। তিনি যেখান দিয়ে যাচ্ছিলেন সেখানকার রাস্তার ধারে থাকা মানুষদের তাঁর উপর ফুল ছুঁড়তে দেখা যায়। বিজেপির পতাকা উড়িয়ে জয়ধ্বনি দিতে দেখা বিজেপি কর্মী সমর্থকদের।
(The above story first appeared on LatestLY on Apr 30, 2023 10:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

