Sourav Ganguly Hospitalized: সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে টুইট বিরাট কোহলি সহ অন্যদের
সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দ্রুত সুস্থতা কামনা করে টুইট করলেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব সহ সেলিব্রিটিরা। বাদ গেলেন না ভারতীয় ক্রিকেট দলের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। টুইট করে সৌরভের আরোগ্য কামনা করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধবন। সৌরভের সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিসও। সৌরভের সুস্থতার কামনা করেছে আইসিসিও।
কলকাতা, ২ জানুয়ারি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দ্রুত সুস্থতা কামনা করে টুইট করলেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব সহ সেলিব্রিটিরা। বাদ গেলেন না ভারতীয় ক্রিকেট দলের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। টুইট করে সৌরভের আরোগ্য কামনা করেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, শিখর ধবন। সৌরভের সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াকার ইউনিসও। সৌরভের সুস্থতার কামনা করেছে আইসিসিও।
আইসিসি-র তরফে টুইটে লেখা হয়েছে, ভারতের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির মৃর্দু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন। আমরা তাঁর দ্রুত সুস্থরা কামনা করি। বিরাট কোহলি লেখেন, "দাদা, দ্রুত সুস্থ হয়ে ওঠো। তোমার জন্য প্রার্থনা করছি।" শিখর ধাওয়ান লেখেন, "দাদা, তোমার দ্রুত সুস্থতা কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আরও পড়ুন: Sourav Ganguly Health Update: সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে টুইট বিসিসিআই সচিব জয় শাহর
Former India captain and current BCCI President Sourav Ganguly suffered a mild cardiac arrest earlier today. He is now in a stable condition.
We wish him a speedy recovery! pic.twitter.com/HkiwFhjyih
— ICC (@ICC) January 2, 2021
Wishing @SGanguly99 a speedy recovery. Take care & god bless!
— Gautam Gambhir (@GautamGambhir) January 2, 2021
Wishing @SGanguly99, the Prince of Kolkata a speedy recovery 💜
শীঘ্রই সুস্থ হয়ে উঠুন, দাদা 🙏🏼 pic.twitter.com/CXQ3H0HBeN
— KolkataKnightRiders (@KKRiders) January 2, 2021
Wishing you a speedy recovery @SGanguly99 . Get well Soon . Much prayers .
— Nagma (@nagma_morarji) January 2, 2021
Dada , jaldi se theek hone ka.
Praying for your quick and speedy recovery @SGanguly99 .
— Virender Sehwag (@virendersehwag) January 2, 2021
Praying for your speedy recovery Dada @SGanguly99 🙏 Get well soon.
— Shikhar Dhawan (@SDhawan25) January 2, 2021
You are a strong individual Dada 👊@SGanguly99 Sending prayers for a speedy recovery #GetWellSoonDada
— Waqar Younis (@waqyounis99) January 2, 2021
গতকাল রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। আজ সকালে জিম করার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। ইসিজি-র পর দেখা যায় মৃদু কার্ডিয়াক হয়েছে মহারাজের। হাসপাতাল সূত্রে জানা গেছে, ট্রপোনিন টি টেস্ট হবে সৌরভের। এই মুহূর্তে হাসপাতালের এর্মাজেন্সিতে তাঁকে দেখছেন চিকিৎসরা। আপাতত ঠিক আছেন সৌরভ। চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সিসিইউতে স্থানান্তর করা হয়েছে সৌরভকে। আজই অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে তাঁর। শেষ পাওয়া শেষ খবর, মহারাজের শারীরিক অবস্থা স্থিতিশীল।
(The above story first appeared on LatestLY on Jan 02, 2021 03:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

