Rohit Sharma Enjoys With Daughter: মাঠ ছেড়ে সমুদ্র সৈকতে মেয়ের সঙ্গে খেলায় মাতলেন অধিনায়ক রোহিত শর্মা (দেখুন ছবি)

Rohit Sharma Enjoys With Daughter: মাঠ ছেড়ে সমুদ্র সৈকতে মেয়ের সঙ্গে খেলায় মাতলেন অধিনায়ক রোহিত শর্মা (দেখুন ছবি)
Rohit Sharma with Samaira Photo Credit: Instagram

পরপর তিনটি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। গ্রুপ এ-এর শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলতে নামার আগে মেয়ে সামাইরার সঙ্গে সমুদ্র সৈকতে খেলতে নেমে গেছেন তিনি। টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচটি ১৫ জুন (শনিবার) ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে খেলা হবে।

ইতিমধ্যেই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার ৮ পর্বের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে দ্য মেন ইন ব্লু । টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড, তারপরে লো স্কোরিং থ্রিলারে পাকিস্তানকে পরাজিত করে তৃতীয় ম্যাচে বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক জয়ের মাধ্যমে তাদের নিউইয়র্ক লেগ শেষ করেছে রোহিত ব্রিগেড।

ভারতীয় জাতীয় ক্রিকেট দল সুপার ৮এর ম্যাচের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভ্রমণের আগে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ফ্লোরিডায় যাবে। ফ্লোরিডায় উড়ে যাওয়ার আগে ক্রিকেটাররা একদিনের ছুটি নিয়েছিলেন, যেখানে তাদের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে।দেখুন সেই ছবি-

 

 

View this post on Instagram

 

A post shared by Rohit Sharma (@rohitsharma45)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2024 12:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).