Meerut Shocker: প্রেমে সাড়া দেয়নি, বিয়ের দুদিন আগে উত্যক্তকারী যুবকের গুলিতে খুন বাবা-মেয়ে

বিয়ের দুদিন আগেই বাড়ি ভর্তি অতিথি অভ্যাগতদের মাঝে খুন হলেন বছর উনিশের কনে ও তাঁর বাবা। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয়েছেন মৃত তরুণীর দাদাও। উত্তরপ্রদেশের মেরঠের (Meerut) ট্রান্সপোর্ট নগরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার। বিয়ে উপলক্ষে বাড়িতে অতিথিরা এসে গিয়েছিলেন। বিয়ের আগের আচার অনুষ্ঠান চলছিল হবু কনেকে নিয়ে। সেই সময়ই বাড়িতে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে অভিযুক্ত সাগর ঠাকুর। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীকে বিয়ে করতে চেয়েছিল সাগর। খুনোখুনির পর এলাকা থেকে চম্পট দিয়ে সে। অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি শুরু হলেও এখনও তার টিকি ছুঁতে পারেনি পুলিশ।

Meerut Shocker: প্রেমে সাড়া দেয়নি, বিয়ের দুদিন আগে উত্যক্তকারী যুবকের গুলিতে খুন বাবা-মেয়ে
খুনের প্রতীকী ছবি (Photo Credits: IANS)

মেরঠ, ৩ জুলাই: বিয়ের দুদিন আগেই বাড়ি ভর্তি অতিথি অভ্যাগতদের মাঝে খুন হলেন বছর উনিশের কনে ও তাঁর বাবা। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হয়েছেন মৃত তরুণীর দাদাও। উত্তরপ্রদেশের মেরঠের (Meerut) ট্রান্সপোর্ট নগরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার। বিয়ে উপলক্ষে বাড়িতে অতিথিরা এসে গিয়েছিলেন। বিয়ের আগের আচার অনুষ্ঠান চলছিল হবু কনেকে নিয়ে। সেই সময়ই বাড়িতে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে অভিযুক্ত সাগর ঠাকুর। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীকে বিয়ে করতে চেয়েছিল সাগর। খুনোখুনির পর এলাকা থেকে চম্পট দিয়ে সে। অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি শুরু হলেও এখনও তার টিকি ছুঁতে পারেনি পুলিশ। আরও পড়ুন- PM Modi In Leh: ইন্দো-চিন সীমান্তে উত্তেজনার মধ্যেই শুক্রবার লেহ-তে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, মৃত তরুণীর নাম আঁচল। তাঁর আক্রান্ত দাদা পুলিশকে জানিয়েছেন, অভিযুক্ত সাগর পাঁচ বন্ধুকে সঙ্গে নিয়ে শনিবার মধ্যরাতে মোটর বাইকে চেপে তাঁদের বাড়িতে আসে। তখন বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। তারমধ্যেই বাড়িতে ঢুকে পড়ে দুষ্কৃতী দলটি। আঁচলকে বিয়ে করার জন্য চাপ দিতে শুরু করে। আঁচল, তাঁর দাদা, বাবা বা বাড়ির অন্যান্যদের কেউ তাতে রাজি হননি। এরপরেই আচমকা বন্দুক বের করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে সাগর। একটা গুলি গিয়ে লাগে আঁচলের গায়ে। আর একটি বাবার গায়ে। প্রাণ বাঁচাতে বাকিরা ছুটোছুটি শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখেই চম্পট দেয় সাগর। ঘটনাস্থলেই মৃত্যু হয় আঁচলের। হাসপাতালে নিয়ে গেলে মারা যান তরুণীর বাবা। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তরুণীর দাদা।

(The above story first appeared on LatestLY on Jul 03, 2020 12:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).