Karnataka Shocker: যৌনতার সময় হার্ট অ্যাটাকে মৃত্যু ৬৭-র প্রৌঢ়ের, মৃতেদহ প্লাস্টিকে মুড়ে ফেলে দিল বান্ধবী
বেঙ্গালুরুর জেপি নগরের বাসিন্দা বালা সুব্রমনিয়ম গত ১৬ নভেম্বর নাতিকে ব্যাডমিন্টন স্কুলে খেলতে দিয়ে বান্ধবীর বাড়িতে যান। এরপর বিকেল ৪.৫৫ নাগাদ বালা তাঁর পুত্রবধূকে ফোন করেন এবং জানান, তাঁর ফিরতে দেরি হবে। ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, সেই কারণেই তাঁর ফিরতে দেরি হবে বলে পুত্রবধূক জানান বালা।
বেঙ্গালুরু, ২৫ নভেম্বর: যৌনতার সময় মৃত্যু হল ৬৫ বছরের এক প্রৌঢ়ের। হার্ট অ্যাটাকে ওই প্রৌঢ়ের মৃত্যু হয় বলে খবর। মৃত্যুর পর ওই প্রৌঢ়ের মৃতদেহ যাতে ফেলে আসা যায়, সে বিষয়ে পদক্ষেপ করে মৃতের বান্ধবী, তার দাদা এবং বাবা। রিপোর্টে প্রকাশ, বছর ৬৭-র ওই ব্যক্তি বেঙ্গালুরুর (Bengaluru) একজন ব্যবসায়ী। গৃহপরিচারিকার সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের কথা ছিল সুবিদিত। গত ১৬ নভেম্বর বান্ধবীর বাড়িতে যান ওই ব্যক্তি। সেখানে বান্ধবীর সঙ্গে যৌনতার সময় হঠাৎ করেই তাঁর হার্ট অ্যাটাক হয়। যৌনতার মধ্যেই মৃত্যু হয় ওই ব্যক্তির। মৃত্যুর পর ওই ব্যক্তির দেহ যাতে কোথাও ফেলে দেওয়া যায়, সেই তোড়জোড় শুরু করে মৃতের বান্ধবীর পরিবার।
জানা যাচ্ছে, বেঙ্গালুরুর জেপি নগরের (JP Nagar) বাসিন্দা বালা সুব্রমনিয়ম গত ১৬ নভেম্বর নাতিকে ব্যাডমিন্টন স্কুলে খেলতে দিয়ে বান্ধবীর বাড়িতে যান। এরপর বিকেল ৪.৫৫ নাগাদ বালা তাঁর পুত্রবধূকে ফোন করেন এবং জানান, তাঁর ফিরতে দেরি হবে। ব্যক্তিগত কিছু কাজ রয়েছে, সেই কারণেই তাঁর ফিরতে দেরি হবে বলে পুত্রবধূক জানান বালা।
এরপর বিকেল গড়িতে রাত হয়ে গেলেও বালা বাড়িতে ফেরেননি। বাবা বাড়িতে না ফেরায়, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। এরপর প্লাস্টিকের ব্যাগ এবং বিছানার চাদর জড়ানো অবস্থায় বালার মৃতেদহ উদ্ধরা করে পুলিশ।
বালার প্রেমিকার দাবি, এই ঘটনা প্রকাশ্যে এলে, তাঁর ভাবমূর্তি নষ্ট হতে পারে। সেই ভয়ে কেউ যাতে জানতে না পারেন, তারজন্য তিনি বাবা, দাদাকে ফোন করে, বালার দেহ জেপি নগরের একটি নির্জন জায়গায় ফেলে দেন। পুলিশ জানায়, সুব্রমনিয়মের সঙ্গে তাঁর পরিচারিকার বহুদিনের সম্পর্ক। গত বছর তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। তা সত্ত্বেও সুব্রমনিয়নম প্রায়ই বান্ধবীর বাড়িতে গিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক লিপ্ত হতেন। তার জেরেই শেষ পর্যন্ত মৃত্যু হয় বছর ৬৭-র ওই বৃদ্ধের।
(The above story first appeared on LatestLY on Nov 25, 2022 09:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

