Delhi Murder Case: নৃশংসতা, শ্রদ্ধাকে খুন করে দেহাংশ ফ্রিজে রাখে আফতাব, গন্ধ ঢাকতে জ্বালায় ধূপকাঠি
পুলিশ সূত্রে খবর, বছর ছাব্বিশের শ্রদ্ধা দিল্লির একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। আফতাবের সঙ্গে পরিচয় হওয়ার পর শ্রদ্ধা দিল্লি থেকে মুম্বইতে যান থাকতে। যা শ্রদ্ধার পরিবার মেনে নেয়নি। বেশ কয়কেদিন যাবৎ শ্রদ্ধাকে ফোনে না পেয়ে, খোঁজ না মেলায় দিল্লি থেকে মুম্বইতে যান তাঁর বাবা।
দিল্লি, ১৪ নভেম্বর: আমেরিকান ক্রাইম শো দেখে লিভ ইন পার্টিনারকে খুন করে ৩০০ লিটারের ফ্রিজে ঢুকিয়ে দেয় আফতাব আমিন পুনাওয়ালা। শুধু তাই নয়, শ্রদ্ধাকে খুন করে দেহাংশ ফ্রিজে রাখার পর যাতে সেখান থেকে কোনও ধরনের গন্ধ না বের হয়, তার জন্য ধূপকাঠি জ্বালানো শুরু করে আফতাব। পুলিশি তদন্তে এমনই সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করেছে। শ্রদ্ধাকে খুনের পর লিভ ইন পার্টনারের দেহাংশ ৩৫ টুকরো করে আফতাব। এরপর সেগুলিকে ফ্রিজে ভরে রাখে মুম্বইয়ের আফতাব।
গত শনিবার আফতাবকে গ্রেফতার করে দিল্লির মেহেরৌলি থানার পুলিশ। আফতাবকে গ্রেফতারির পর থেকই একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করে পুলিশের হাতে।
আরও পড়ুন: Delhi Horror: পাশবিক! লিভ-ইন পার্টনারকে খুন করে ৩৫ টুকরো করল যুবক
পুলিশ সূত্রে খবর, বছর ছাব্বিশের শ্রদ্ধা দিল্লির একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। আফতাবের সঙ্গে পরিচয় হওয়ার পর শ্রদ্ধা দিল্লি থেকে মুম্বইতে যান থাকতে। যা শ্রদ্ধার পরিবার মেনে নেয়নি। বেশ কয়কেদিন যাবৎ শ্রদ্ধাকে ফোনে না পেয়ে, খোঁজ না মেলায় দিল্লি থেকে মুম্বইতে যান তাঁর বাবা। আফতাবের বিরুদ্ধে শ্রদ্ধার বাবা পুলিশের দ্বারস্থ হলে, তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পরই আফতাবের কাছ থেকে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে থাকে। শ্রদ্ধা বিয়ের জন্য তাঁকে চাপ দেওয়াতেই আফতাব এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায় কি না, তা নিয়ে খোঁজ শুরু হয়েছে।
(The above story first appeared on LatestLY on Nov 14, 2022 08:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

