Jacqueline Fernandez: জ্যাকলিনকে বেবি ডেকে জেল থেকে প্রেমপত্র লিখলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর
জেলে গিয়েও প্রেম কমেনি কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। দেশের ইতিহাসে অন্যতম বড় কনম্যানের কাণ্ড ঘটিয়ে এখন জেলবন্দি সুকেশ।
জেলে গিয়েও প্রেম কমেনি কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। দেশের ইতিহাসে অন্যতম বড় কনম্যানের কাণ্ড ঘটিয়ে এখন জেলবন্দি সুকেশ। কিন্তু জেল থেকেই ইস্টার উপলক্ষ্য়ে বিশেষ প্রেম পত্র পাঠালেন তাঁর বিশেষ বান্ধবী তথা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। ইডি-র জেরায় সুকেশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা এড়িয়ে গেলেও কনম্যান কিন্তু নানাভাবে বোঝাচ্ছেন জ্যাকলিন তার ঠিক কতটা কাছের। হ্যাপি ইস্টার জানিয়ে জেল থেকে লেখা প্রেমপত্রে জ্যাকলিনকে সুকেশ লিখলেন, " আমি তোমায় খুম মিস করছি। তোমার মধ্যে থাকা ছোট্ট সুন্দর মেয়েটা ডিম ভাঙছে, ক্যান্ডি খাচ্ছে এমনটা না দেখতে পাওয়াটা মিস করছি।" এরপর একধাপ এগিয়ে জ্যাকলিনের রূপের প্রশংসা করে প্রেমপত্রে সুকেশ লেখেন, " তুমি জানো তুমি ঠিক কতটা সুন্দর আর প্রশংসাযোগ্য। এই দুনিয়ায় তোমার থেকে সুন্দর আর কেউ নেই। তুমি আমার ছোট্ট খরগোশ, আমার বেবি। তুমি আর আমি সব সময় পাশাপাশি থাকব, সে যাই ঘটে যাক।"
চিঠির শেষের দিকে বলিউডের কিক গার্লকে ভরসা জুগিয়ে সুকেশ লেখেন, " বেবি দেখো এই খারাপটা সময়টা কেটে আবার ভাল কিছু হবে। সবাই সবাই দেখতে পাবে। কিন্তু বেবি আমি প্রতিজ্ঞা করছি যা কিছুই ঘটুক না কেন আমি তোমার সঙ্গে আছি।" চিঠিতে জ্যাকলিনের সাম্প্রতিক লাক্স কোজির বিজ্ঞাপনের প্রসঙ্গ তুলে কনম্যান লেখেন, তোমায় এই বিজ্ঞাপনটা দেখে আরও মিস করছি। এই বিজ্ঞাপনটা যেন আমাদের কথা ভেবেই বানানো। শেষে সুকেশ লেখেন, পরের ইস্টারটা তিনি আর জ্যাকলিন একসঙ্গে কাটাবেন। জ্যাকলিনকে সেই চিঠিতে অন্তত ডজনখানেক বার বেবি বলে ডাকেন সুকেশ। আরও পড়ুন-ভারতে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৬৭, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
বিবাহিত সুকেশের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠতা ২০১৮ সাল থেকে। জ্য়াকলিনের সঙ্গে সুকেশকে ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা গিয়েছে বিভিন্ন সোশ্য়াল মিডিয়ার ছবিতে। জ্য়াকলিনকে সুকেশ অনেক দামি উপহার নানা দিয়েছেন বলে তদন্তে জানা গিয়েছে। বারবার ইডি জেরার মুখে পড়া জ্য়াকলিন বারবারই দাবি করেছেন, সুকেশ তাকে ঠকিয়েছেন।
(The above story first appeared on LatestLY on Apr 09, 2023 02:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

