India's Tiger Population: ভারতে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৬৭, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভারতে বেড়েছে বাঘের সংখ্যা। ২০২২ সাল পর্যন্ত ভারতে মোট ৩১৬৭টি। শেষ গণনায় ২০১৮ সালে ভারতে বাঘ ছিল ২৯৬৭টি।
ভারতে বেড়েছে বাঘের (Tiger) সংখ্যা। ২০২২ সাল পর্যন্ত ভারতে মোট ৩১৬৭টি। শেষ গণনায় ২০১৮ সালে ভারতে বাঘ ছিল ২৯৬৭টি। মানে চার বছরে ২০০টি বাঘ বেড়েছে। কর্ণাটকের মাইসুরুতে এমন কথাই জানালেন প্রধানমন্ত্রী মোদী। ১৯৭৩ থেকে ২০২৩, পঞ্চাশ বছরে পা দিল ভারতের কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রকের টাইগার প্রজেক্ট। রবিবার সকালে কর্নাটকের বন্দিপুর ব্যাঘ্রপ্রকল্প পরিদর্শনে যান মোদী।
ভারতের ব্য়াঘ্র প্রকল্পের সাফল্য শুধু আমাদের দেশের নয়. গোটা বিশ্বের কাছেই গর্বের বলে দাবি করেন মোদী। ভারত শুধু বাঘেদের বাঁচাচ্ছে না, সঙ্গে পুরো ইকো সিস্টেমকেও রক্ষা করছেন বলে প্রধানমন্ত্রী দাবি করে। ভারত হল এমন একটি দেশ যেখানে প্রকৃতিকে রক্ষা করা হল সংস্কৃতির অঙ্গ। আমরা বাস্তুতন্ত্র ও অর্থনীতির মধ্যে কোনও দ্বন্দ্ব দেখি না বলেও মোদী জানান। আরও পড়ুন-হাতিকে নিজে হাতে খাওয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (দেখুন ভিডিও
দেখুন টুইট
India's tiger population as of 2022 is 3,167: PM Modi in Mysuru
— Press Trust of India (@PTI_News) April 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 09, 2023 01:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

