Rhea Chakraborty Gets Bail: মাদক মামলায় জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী
মাদক মামলায় জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে বম্ব হাইকোর্ট। আদালতের নির্দেশে রিয়াকে পাসপোর্ট জমা রাখতে হবে। মুম্বইয়ের বাইরে যেতে হলে অনুমতি নিতে হবে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তদন্তে গ্রেপ্তার করা হয় তাঁকে।
মুম্বই, ৭ অক্টোবর: মাদক মামলায় জামিন পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে বম্ব হাইকোর্ট। আদালতের নির্দেশে রিয়াকে পাসপোর্ট জমা রাখতে হবে। মুম্বইয়ের বাইরে যেতে হলে অনুমতি নিতে হবে। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে মাদক যোগের তদন্তে গ্রেপ্তার করা হয় তাঁকে।
রিয়ার জামিনের আবেদন মঞ্জুর হলেও জামিনের আবেদন বাতিল হয়েছে তাঁর ভাই শৌমিক চক্রবর্তীর। মাস খানেক আগে তাঁদের গ্রেপ্তার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)।আদালত নির্দেশে বলেছে, রিয়া মুক্তি পাওয়ার পর ১০ দিন থানায় হাজিরা দেবেন। তাঁর পাসপোর্ট জমা দেবেন, আদালতের অনুমতি ব্যতীত বিদেশ ভ্রমণ করবেন না। এছাড়াও গ্রেটার মুম্বইর বাইরে যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।" আরও পড়ুন: Akshay Kumar's Bell Bottom Teaser: মুক্তি পেল খিলাড়ির 'বেল বটম' ছবির টিজার, ২৪ ঘণ্টায় ভিউজ পেরল ২৫ মিলিয়ন
Rhea Chakraborty gets bail on personal bond of Rs 1 lakh.
Court says, "Rhea should mark her presence for 10 days in police station after release, deposit her passport, not travel abroad without court permission & inform investigating officer if she has to leave Greater Mumbai" https://t.co/TBCLt1Cblx
— ANI (@ANI) October 7, 2020
১৪ সেপ্টেম্বর রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে এনসিবি। সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক যোগাড় করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রিয়া ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য বলে অভিযোগ করা হয়েছিল।
(The above story first appeared on LatestLY on Oct 07, 2020 11:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

