Ranbir Kapoor-Alia Bhatt: গোমাংস 'ভালবাসেন', উজ্জয়িনীর মহাকাল মন্দিরে প্রবেশে বাধা রণবীর-আলিয়াকে, বিক্ষোভ

আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বহু প্রতিক্ষীত ছবি ব্রক্ষ্মাস্ত্র। ওই ছবির প্রমোশনে বুধবার উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে যান রণবীর কাপুর, আলিয়া ভাট এবং অয়ন মুখোপাধ্যায়। মন্দিরে প্রবেশের সময় সেখানে হাজির হিন্দুত্ববাদী সংগঠন রণবীরদের বাধা দেন মন্দিরে প্রবেশে। রণবীররা খন মহাকাল মন্দিরে প্রবেশ করতে যাবেন, সেই সময় প্রতিবাদ  শুরু করেন বজরং দলের কর্মী, সমর্থকরা। এমনকী রণবীর, আলিয়াদের দেখে তাঁরা জয শ্রীরাম ধ্বনিও দিতে শুরু করেন।

আরও পড়ুন: Typhoon Hinnamnor: শক্তিশালী টাইফুন হিন্নামনরের থাবায় দক্ষিণ কোরিয়ায় মহাবিপর্যয়, জলের তোড়ে ভেসে যাচ্ছে মানুষ

বজরং দলের সদস্য অঙ্কিত চৌবে বলেন, রণবীর মটন, চিকেন সহ বিভিন্ন ধরনের আমিষ খাদ্য পছন্দ করেন বলে জানান। তাঁর খাদ্য তালিকায় পছন্দের খাবার গোমাংসও। যাঁরা এই ধরনের খাবার খান, তাঁদের কোনওবাবে মহাকাল মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন অঙ্কিত চৌবে।

(The above story first appeared on LatestLY on Sep 07, 2022 02:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).