Afghanistan: আফগানিস্তানে দুটি সেনা হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু অন্তত ১৫ জনের
দুটি সেনা হেলিকপ্টারের (Helicopter) সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৫ জনের। আফগানিস্তানের (Afghanistan) দক্ষিণ হেলমেন্দে (Helmand) ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। Tolo News জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে হেলমেন্দ প্রদেশের রাজধানী লস্করগাহের দক্ষিণ-পশ্চিমে নওয়া-ই-বারাকযায়ি জেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনা ঘটে যখন হেলিকপ্টারে করে কমান্ডোদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল৷ পাশাপাশি ওই হেলিকপ্টারগুলিতে আহত সেনাদের হাসপাতালে নিয়ে আসার কাজও চলছিল৷
কাবুল, ১৪ অক্টোবর: দুটি সেনা হেলিকপ্টারের (Helicopter) সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৫ জনের। আফগানিস্তানের (Afghanistan) দক্ষিণ হেলমেন্দে (Helmand) ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। Tolo News জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে হেলমেন্দ প্রদেশের রাজধানী লস্করগাহের দক্ষিণ-পশ্চিমে নওয়া-ই-বারাকযায়ি জেলায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনা ঘটে যখন হেলিকপ্টারে করে কমান্ডোদের ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল৷ পাশাপাশি ওই হেলিকপ্টারগুলিতে আহত সেনাদের হাসপাতালে নিয়ে আসার কাজও চলছিল৷
সম্প্রতি আফগানিস্তানের হেলমেন্দ প্রদেশে প্রচণ্ড সংঘর্ষ চলছে। দু'টি প্রতিবেশী প্রদেশের কয়েকশো তালিবান স্থানীয় জঙ্গিদের সঙ্গে যোগ দিয়ে লস্করগাহ দখলের চেষ্টা করার পরেই এই প্রদেশ উত্তপ্ত হয়।আরও পড়ুন: COVID-19 Vaccine Update: অসুস্থ স্বেচ্ছাসেবক, কোভিড-১৯ ভ্যাকসিন ট্রায়াল স্থগিত রাখল জনসন অ্যান্ড জনসন
এর আগে ২৪ সেপ্টেম্বরেও যান্ত্রিক ত্রুটির জন্য বেলঘানে হেলিকপ্টার ভেঙে পড়ে। দুর্ঘটনায় ২ জন পাইলটের মৃত্যু হয়েছিল।
(The above story first appeared on LatestLY on Oct 14, 2020 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

