Russia-Ukraine War: রাশিয়ার প্রবল আক্রমণ, ইউক্রেনে নামল অন্ধকার, দিশাহারা মানুষ

রাশিয়া যেভাবে নতুন করে ইউক্রেনে হামলা শুরু করেছে,তার জেরে খারকিভ, সুমি, পোলটাভা, জাপোরজিয়া, দিপ্রোপেত্রোভাস্ক, কিরোভোহার্ডে অন্ধকার নেমে এসেছে। রুশ বাহিনীর হামালায় ইউক্রেনে এই সমস্ত এলাকায় বিদ্যুতের লাইন কেটে যায়, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে।

Russia-Ukraine War: রাশিয়ার প্রবল আক্রমণ, ইউক্রেনে নামল অন্ধকার, দিশাহারা মানুষ
Russia Attacks Ukraine (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৫ জানুয়ারি: ইউক্রেনে (Ukraine) ফের হামলা চালাল রাশিয়া (Russia)। এবার বৃহৎ আকারে হামলা চালানো হয় ইউক্রেনে। রাশিয়া যেভাবে বৃহৎ আকারে হামলা চালাচ্ছে, তার জেরে দেশের নাগরিকদের সাবধানে থাকার পরামর্শ দেন জেলেনস্কি সরকারের মন্ত্রী। পাশাপাশি প্রত্যেক নাগরিক যাতে নিরাপদ আশ্রয়ে সরে যান, সেই আবেদনও জানানো হয়। সবকিছু মিলিয়ে রাশিয়ার হামলায় ইউক্রেনের একাধিক জায়গা অন্ধকারে ডুবে যেতে শুরু করেছে বলে খবর।

পশ্চিম ইউক্রেনের লিভিভে প্রথমে হামলা চালায় রাশিয়া। লিভিভে সবচেয়ে বেশি পাওয়ার স্টেশন রয়েছে। সেই কারণে লিভিভে এক নাগাড়ে রাশিয়া হামলা চালায় এবং গোটা ইউক্রেনের একাধিক জায়গায় অন্ধকার নেমে আসে।

(The above story first appeared on LatestLY on Jan 15, 2025 04:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).