Flag of Pakistan(Photo Credits: IANS)

ওয়াশিংটন, ১৫ অক্টোবর: পাকিস্তান (Pakistan) হল বিশ্বের অন্যতম 'বিপজ্জনক' দেশ। এবার এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে হাজির হয়ে বাইডেন বলেন, পাকিস্তান ভয়ঙ্কর দেশ।  বিশ্বের অন্যতম ভয়াবহ দেশ হল পাকিস্তান।  আমেরিকার প্রেসিডেন্টের মুখে এই মন্তব্য শোনার পর থেকেই তা নিয়ে বিশ্ব জুড়ে ফের তোলপাড় শুরু হয়েছে। চিন এবং রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তিরাষ্ট্রের (USA) বিদেশ নীতি কেমন? ভবিষ্যতে আমেরিকা এই দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে বজায় রাখবে, সে বিষয়ে প্রশ্ন করা হলে পাকিস্তানকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর দেশ বলে বর্ণনা করেন বাইডেন।

যদিও বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মসনদে বসার পর  আমেরিকার সঙ্গে সম্পর্ক ভাল করার চেষ্টা করছেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন: Pakistan Finance Minister Video: আমেরিকায় পাক মন্ত্রী, 'চোর চোর' বলে চিৎকার বিক্ষোভকারীদের, দেখুন

তবে চিনের সঙ্গে বৈদেশিক সম্পর্ক কেমন, তা নিয়েও কার্যত বিরক্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।  বাইডেন বলেন, শি জিংপিন জানেনে তিনি কী চান, তা সত্ত্বেও সে বিষয়ে তাঁর হাজার প্রশ্ন থাকে।  এর সমাধানে আমেরিকা কীভাবে করবে বলে পালটা প্রশ্ন তোলেন বাইডেন।