Pakistan Finance Minister Video: আমেরিকায় পাক মন্ত্রী, 'চোর চোর' বলে চিৎকার বিক্ষোভকারীদের, দেখুন
মার্কিন মুলুকে পাকিস্তানিদের অপমান সহ্য করতে না পেরে, পালটা চিৎকার করে ওঠেন ইশাক দার। আমেরিকাতে দাঁড়িয়েই সেখান বসবাসকারী পাকিস্তানিদের অশ্লীল ভাষায় পালটা আক্রমণ করেন ইশাক দার
ওয়াশিংটন, ১৪ অক্টোবর: মার্কিন যুক্তরাষ্ট্রে অপমানিত হতে হল পাকিস্তানের (Pakistan) অর্থমন্ত্রীকে। পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার এবং তাঁর সহকারী যখন আমেরিকায় যান, তখন সেখানে বসবাসকারী বেশ কিছু পাকিস্তানি তাঁদের অপমান করেন। মার্কিন মুলুকে (USA) পাকিস্তানিদের অপমান সহ্য করতে না পেরে, পালটা চিৎকার করে ওঠেন ইশাক দার। আমেরিকাতে দাঁড়িয়েই সেখান বসবাসকারী পাকিস্তানিদের অশ্লীল ভাষায় পালটা আক্রমণ করেন ইশাক দার। প্রসঙ্গত পাকিস্তানের অর্ছমন্ত্রী এবং তাঁর সহকারী আমেরিকায় পৌঁছলে, তাঁদের উপর 'চোর চোর' বলে চিৎকার করা হয়। এরপরই মেজাজ হারান ইশাক দার।
Pakistani finance minister received a special welcome in the US...pic.twitter.com/GWwmyV0uri
— Ajit Datta (@ajitdatta) October 13, 2022
রিপোর্টে প্রকাশ, বিশ্ব ব্যাঙ্ক এবং আন্তর্জাতিক মনিটারি ফান্ডের বৈঠকের জন্যই আমেরিকায় হাজির হন পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার। পাকিস্তানের অর্থমন্ত্রীর সঙ্গে সেখানে ছিলেন পাক দূত মাসুদ খান। ইসাক দার যখনই পাক দূতকে নিয়ে আমরিকায় হাজির হন, সেই সময় তাঁকে দেখে চোর চোর বলে চিৎকার করেন একদল মানুষ। এরপর মেজাজ হারিয়ে পালটা অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন ইশাক দার।
(The above story first appeared on LatestLY on Oct 14, 2022 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

