Israel-Iran War: ইজরায়েলকে তছনছ করছে ইরান, মিসাইল হামলায় বহুতল ভেঙে নিহত ২৪, দেখুন ভিডিয়ো

রবিবার ফক্স নিউজ়ের এক সাক্ষাৎকারে বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) দাবি করেন, ইরানের মূল লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে খুন করতে চাইছে ইরান। আর সেই কারণেই ইজরায়েলে হামলার পর যেখানে যেখানে মার্কিন সেনা রয়েছে, তাঁদের খতম করার কাজ শুরু করেছে তেহরান। নেতানিয়াহুর ওই দাবি নিয়ে আপাতত জোর চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।

Israel-Iran War: ইজরায়েলকে তছনছ করছে ইরান, মিসাইল হামলায় বহুতল ভেঙে নিহত ২৪, দেখুন ভিডিয়ো
Israel-Iran War (Photo Credits: X)

দিল্লি, ১৬ জুন: ইরান (Iran) এবং ইজরায়েলের (Israel) যুদ্ধ ক্রমশ চলছে। ইরানের সঙ্গে যখন ইজরায়েলের যুদ্ধ চলছে, সেই সময় তেল আভিভে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে তেল আভিভে (Tel Aviv) মৃতের সংখ্যা ২৪ জনে পৌঁছে গিয়েছে বলে খবর। তেহরানের তরফে একের পর এক মিসাইল হামলা চালানো হচ্ছে ইজরায়েলে, সেই সময় মৃতের সংখ্যা ২৪ জনে  পৌঁছে গিয়েছে বলে জানা যায়। ইজরায়েলের বিভিন্ন শহরে হামলা শুরু করেছে ইরান। ইরানিয়ান মিসাইলের (Iranian Missile) আঘাতে ইজরায়েলের কঠোর প্রতিরোধ আয়রন ডোমও ভেঙে পড়ছে। ফলে ইজরায়েল জ্বলছে। সেই আগুন প্রাণ যাচ্ছে পরপর নীরিহ মানুষের।

আরও পড়ুন: Israel-Iran War: দেশের মানুষ খেতে পায় না, সেই পাকিস্তান এবার পরমাণু বোমা ফেলবে ইজরায়েলে, হুমকি ইরানের

ইজরায়েলকে তছনছ করার কর্ম যজ্ঞ শুরু করেছে ইরান...

 

ইরানের প্রধান ধর্মগুরু আয়তুল্লা খামেইনিকে হত্যার ষড়যন্ত্র  করছে ইরান। সেই লক্ষ্যেই তেহরান এগোচ্ছে বলেও দাবি করেন নেতানিয়াহু।

(The above story first appeared on LatestLY on Jun 16, 2025 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).