Earthquake in Turkey: রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
বুধবার স্থানীয় সময় ভোর ৪টে ৮ মিনিট নাগাদ হানা ভূমিকম্পটি ডুজসের প্রায় ১৪ কিলোমিটার (৯ মাইল) উত্তর-পশ্চিমে বা আদাপাজানের ৫১ কিলোমিটার (৩২ মাইল) উত্তর-পূর্বে কেন্দ্রীভূত হয়েছিল।
বুধবার ভোরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.০৷ এদিন তীব্র কম্পন অনুভূত হয় তুরস্কের পশ্চিম অংশে৷ জানিয়েছে ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজক্যাল সেন্টার৷ ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব সবথেকে বেশি ছিল তুরস্কের ডুজসে শহরে৷ তবে কম্পন অনুভূত হয়েছে ইস্তানবুল এবং আঙ্কারা শহরেও৷ এদিনের ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি৷
বুধবার স্থানীয় সময় ভোর ৪টে ৮ মিনিট নাগাদ হানা ভূমিকম্পটি ডুজসের প্রায় ১৪ কিলোমিটার (৯ মাইল) উত্তর-পশ্চিমে বা আদাপাজানের ৫১ কিলোমিটার (৩২ মাইল) উত্তর-পূর্বে কেন্দ্রীভূত হয়েছিল।
BREAKING: 6.0-magnitude earthquake in northern Turkey
— The Spectator Index (@spectatorindex) November 23, 2022
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৪ থেকে ৬ কিলোমিটার নিচে, যার ফলে এটি একটি অগভীর ভূমিকম্পে পরিণত হয়েছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বোলু, গোলকুক, গেবজে, ইস্তাম্বুল এবং আঙ্কারা সহ অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে, । তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে ডুজসে অন্তত ২২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার ঝুঁকি কমাতে কিছু এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন রেখেছে কর্তৃপক্ষ।
(The above story first appeared on LatestLY on Nov 23, 2022 09:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

