Mamata Banerjee (Photo Credit: IANS)

কলকাতা, ১৫ মে: ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী জোট গঠনের প্রক্রিয়ায় বড় কথা বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। সাম্প্রতিককালে এই প্রথম মমতা সরাসরি কংগ্রেসকে সমর্থনের কথা জানালেন। তবে তার জন্য দিদি রাখলেন শর্ত। মমতা সাফ বললেন, "আমি কর্ণাটকে কংগ্রেসকে সমর্থন করছি, কিন্তু ওরা বাংলায় আমার বিরুদ্ধে লড়বে না। যে দল যেখানে শক্তিশালী তারা সেখানে বিজেপির বিরুদ্ধে লড়ুকস বাকিরা তাকে সমর্থন করুক। কংগ্রেস যেখানে শক্তিশালী, আমরা সেখানে ওদের সমর্থন করব। তেমন বাংলায় আমাদের ওপরা পুরো সমর্থন দিক"। কঠিন শর্ত দিয়েও কংগ্রেসের সঙ্গে জোটের পথ খুলে দিলেন দিদি।

শক্তিশালী স্থানীয় দলগুলিকে যাতে আসন বণ্টনে গুরুত্ব পায় সে দিকে জোর দিতে বললেন মমতা। কর্ণাটকে কংগ্রেসের বড় জয়ের পর কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানালেও, কুমারস্বামীর কথা তুললেও সরাসরি কংগ্রেসকে শুভেচ্ছা জানাননি মমতা। এর আগে বিরোধী জোটের ফর্মুলায় মমতা বলেছিলেন, যে যেখানে শক্তিশালী সে সেখানে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিক। আরও পড়ুন-উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ ২৪ মে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

গত বছর গোয়া বিধানসভা নির্বাচনের সময় কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্ক একেবারে খারাপ হয়ে গিয়েছিল। মেঘালয়ে বিধানসভা ভোটের সময়ও কংগ্রেসের সঙ্গে সরাসরি লেগে গিয়েছিল তৃণমূলের। এরপর সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের জয়ের পর তলানিতে ঠেকে দুই কংগ্রেসের সম্পর্ক। কিন্তু গোয়া, ত্রিপুরায় খারাপ ফলের পর জাতীয় দলের মর্যাদা হারিয়েছে তৃণমূল। এদিকে, কর্ণাটকে বিজেপিকে হারিয়ে কংগ্রেস সর্বভারতীয় স্তরে লড়াই করার মত জায়গায় দাঁড়িয়েছে। এমন অবস্থায় কংগ্রেসকে ছাড়া সর্বভারতীয় বিরোধী জোট সম্ভব নয় বলেই রাজনৈতিক মহলের মত। আরও পড়ুন-আমার নেতৃত্বে লড়েই দল বড় জয় পেয়েছে, শিবকুমারের গলায় মুখ্যমন্ত্রী পদের জোরালো দাবি

দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

নীতীশ কুমার, তেজস্বী যাদব, কুমারস্বামী, অখিলেশ যাদবদের সঙ্গে বিরোধী জোট নিয়ে বৈঠক করেছেন মমতা। বিজেপিকে হারাতে মরিয়া মমতা এবার কংগ্রেসকেও কাছে টানলেন।