সরকারী চাকরীর বড় খবর, বিপুল সংখ্যায় নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের, জানুন কীভাবে আবেদন করবেন

সুখবর। ৮১৫৯ জন স্টাফ নার্স গ্রেড টু নিয়োগ করছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নার্স গ্রেড টু পদে হবে এই নিয়োগ। আপাতত অস্থায়ীভাবে নিয়োগ হলেও পরবর্তীকালে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

সরকারী চাকরীর বড় খবর, বিপুল সংখ্যায় নিয়োগ পশ্চিমবঙ্গ সরকারের, জানুন কীভাবে আবেদন করবেন
মমতা বন্দ্যোপাধ্যায়(Photo Credit: Twitter)

কলকাতা, ১৪ জুলাই: সুখবর। ৮১৫৯ জন স্টাফ নার্স গ্রেড টু নিয়োগ করছে রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নার্স গ্রেড টু পদে হবে এই নিয়োগ। আপাতত অস্থায়ীভাবে নিয়োগ হলেও পরবর্তীকালে স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। www.wbhrb.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৯ জুলাই থেকে ২৯ জুলাই ২০১৯ রাত ৮টা পর্যন্ত।

বেতনক্রম ৭১০০-৩৭৬০০টাকা, গ্রেড পে ৭৬৮০ টাকার মধ্যে থাকবে। ১ জানুয়ারি ২০১৯ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে। তবে রাজ্যের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন। আরও পড়ুন-মেট্রোর বিরুদ্ধে জোড়া মামলা দায়ের পুলিশের, সাসপেন্ড চালক-গার্ড

যোগ্যতা চাওয়া হয়েছে- ইন্ডিয়ান নার্সং স্কুল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনও নার্সিং ট্রেনিং স্কুল/ কলেজ থেকে ৩ রকম যোগ্যতার জন্য যথাক্রমে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারিতে/ বেসিক বিএসসি (নার্সিং)। সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে নার্স মিডওয়াইফারিতে নাম নথিভূক্ত থাকা চাই (মহিলা/পুরুষ) নাম নথিভুক্ত থাকা চাই। বাংলা/নেপালি ভাষায় কথা বলতে বা লিখতে জানতে হবে।

আবেদন করার জন্য ফি করা হয়েছে ২১০ টাকা। গভর্নমেন্ট রিসিট পোর্টাল সিস্টেমে ফি জমা দেওয়া যায় এমন ব্যাঙ্ক/ পোস্ট অফিসের মাধ্যমে ফি দিতে হবে। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/ উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি:

http://www.wbhrb.in/resume/Staff%20Nurse,%20Grade%20II.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

(The above story first appeared on LatestLY on Jul 14, 2019 06:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).