Strand Road Fire: স্ট্র্যান্ড রোড ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের সিট গঠন
স্ট্র্যান্ড রোড ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশ, দমকল ও রেল আলাদাভাবে তদন্ত করছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। গতকাল সন্ধ্যেয় পূর্ব রেলের অফিসে বিধ্বংসী আগুন লাগে। যার তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তদন্তে ৭ সদস্যের সিট গঠন করা হয়েছে।
কলকাতা, ৯ মার্চ: স্ট্র্যান্ড রোড (Strand Road Fire) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কলকাতা পুলিশ, দমকল ও রেল আলাদাভাবে তদন্ত করছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। গতকাল সন্ধ্যেয় পূর্ব রেলের (Eastern Railway) অফিসে বিধ্বংসী আগুন লাগে। যার তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তদন্তে ৭ সদস্যের সিট গঠন করা হয়েছে।
এই ঘটনায় মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আজ ঘটনাস্থল পরিদর্শন করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা এবং লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। রেলের অফিসে অগ্নিকাণ্ডে ৯ জনের দেহই সনাক্ত করা হয়েছে। গতকালের ওই আগুনে ২টি লিফটে আটকে ঝলসে মৃত্যু হয়েছে ৯ জনের। ৭ জনের মৃত্যু হয়েছে ঝলসে। আর ২ জনের মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে। আরও পড়ুন, 'রাজ্য সরকারের গাফিলতির জেরেই এই মর্মান্তিক অগ্নিকাণ্ড', স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে টুইট অমিত মালব্যর
কলকাতার স্ট্র্যান্ড রোডে বিধ্বংসী আগুন (Strand Road Fire)। ১২ তলার লিফটে আটকে দমবন্ধ হয়ে আগুনে ভস্মীভূত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। কয়লাঘাট বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের দেওয়া হয়েছে গার্ড অফ অনার। তবে সময় যত এগোচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশ্ন তত বাড়ছে। অগ্নিকাণ্ডের পরেও ওই ভবনে কীকরে বিদ্যুৎ সংযোগ সচল ছিল তানিয়ে প্রশ্ন উঠেছে। এইসমস্ত কিছু প্রশ্নোত্তরের পালা চলাকালীনই এই মর্মান্তিক ঘটনাটি এসে পড়ল রাজনীতির বেড়াজালে। গোটা ঘটনার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করে টুইট করেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য (Amit Malviya)।
ঘটনার দিন রাতেই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি অভিযোগ করেন, “এটা রেলের জায়গা। কিন্তু, তাঁদের কেউ আসেননি। সুজিত আমাকে জানিয়েছে, বিল্ডিং-এর নকশা চাওয়া হয়েছিল। সেটা পেলে আগুন নিয়ন্ত্রণে সুবিধা হতো। কিন্তু, সে ক্ষেত্রে সহযোগিতা মেলেনি। দুর্ঘটনা নিয়ে আমি কোনও রাজনীতি করতে চাই না।” মমতা ব্যানার্জির এই অভিযোগের ভিত্তিতেই পাল্টা অভিযোগ করে টুইট করেন অমিত মালব্য।
(The above story first appeared on LatestLY on Mar 09, 2021 09:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

