Sourav Ganguly Meets WB Governor: ইডেন গার্ডেন পরিদর্শনের জন্য রাজ্যপালকে আমন্ত্রণ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের
কলকাতা, ২৭ ডিসেম্বর: রাজ্যপাল জগদীপ ধনখরের (Jagdeep Dhankar) সঙ্গে সাক্ষাৎ করতে রাজভবনে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আর এই নিয়েই জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। বিকেল ৪টে ৪০ নাগাদ রাজভবনে আসেন সৌরভ। কী কারণে তিনি রাজভবনে? এই প্রশ্নে তিনি মুখ খোলেননি। রাজভবন সূত্রে খবর, নেহাত সৌজন্য সাক্ষাৎকার।

সৌরভের সঙ্গে বৈঠকের ছবি টুইটারে শেয়ার করেছেন রাজ্যপাল জগদীপ ধনখর। তিনি লেখেন, "দাদা সৌরভের সঙ্গে অনেক বিষয় নিয়ে কথা হয়েছে। তিনি আমাকে ইডেন গার্ডেন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করেছি।"
Had interaction with ‘Dada’ @SGanguly99 President @BCCI at Raj Bhawan today at 4.30 PM on varied issues.
Accepted his offer for a visit to Eden Gardens, oldest cricket ground in the country established in 1864. pic.twitter.com/tB3Rtb4ZD6
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2020
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2020
এদিকে সৌরভের রাজভবনে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। যদিও সৌরভ রাজ্যপালের সঙ্গে দেখা করার পর জানিয়েছেন, এটা নিছকই সৌজন্য সাক্ষাৎ। আমি তাঁকে ইডেন গার্ডেন আসার আমন্ত্রণ জানিয়েছি। রাজ্যপাল হিসেবে আসার পর রাজভবনে এটা আমার সঙ্গে রাজ্যপালের প্রথম সাক্ষাৎ। আগে দেখা হয়েছে।" সাক্ষাৎ ঘিরে কোনও কিছু জল্পনা না করতেও সৌরভ সাংবাদিকদের বলেন।
(The above story first appeared on LatestLY on Dec 27, 2020 07:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).