সিবিআইয়ের একটি মামলায় সুপ্রিমকোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেছে।তবে এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের । কলকাতা হাইকোর্টে এই মামলায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন মঞ্জুর করলেও বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি তপব্রত চক্রবর্তী জামিনের আবেদন নাকচ করে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।সেই আবেদন মঞ্জুর করেছে সুপ্রিমকোর্ট।তবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দূর্নীতির সিবিআইয়ের মামলায় তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে জামিনের আবেদন জানিয়েছেন। সেই আবেদন এখনো বিচারাধীন।ফলে সিবিআইয়ের অন্যান্য মামলায় তাকে এখনো জেল হেফাজতে থাকতে হবে।
জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়
Supreme Court granted bail to f and SP Sinha in teacher recruitment scam, citied 3-year custody without trial; directed charges be framed in 4 weeks@SukritiMishra12 reports
Read more: https://t.co/mCR3AjZdeK pic.twitter.com/V4DTQJusO2
— LawBeat (@LawBeatInd) August 18, 2025
একই সঙ্গে জামিন পেলেন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও শিক্ষা দপ্তরের আধিকারিক শান্তি প্রসাদ সিনহা। যেহেতু এসএসসি মামলায় সুবীরেশ ভট্টাচার্য ও শান্তি প্রসাদ সিনহা গ্রেপ্তার হয়েছিলেন।প্রাথমিক নিয়োগে যেহেতু তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ নেই তাই এই দুজনের জেল মুক্তি হতে চলেছে বলে জানাচ্ছেন আইনজীবীরা।