RG Kar Hospital: 'সঞ্জয় অত্যন্ত হিংস্র, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হিঁচড়ে নিয়ে যায়', বললেন শাশুড়ি

দুর্গাদেবীর কথায়, সঞ্জয় একেবারেই ভাল মানুষ নয়। সেই কারণে তাঁর সঙ্গেও সঞ্জয়ের সম্পর্ক ভাল ছিল না কোনওকালে। তাই সঞ্জয়কে ফাঁসিতে ঝোলানো হোক। প্রশাসন যা চায়, সঞ্জয়কে সেই শাস্তি দিক বলেও মন্তব্য করেন দুর্গাদেবী।

RG Kar Hospital: 'সঞ্জয় অত্যন্ত হিংস্র, অন্তঃসত্ত্বা স্ত্রীকে হিঁচড়ে নিয়ে যায়', বললেন শাশুড়ি
Sanjay Roy (Photo Credit: X)

কলকাতা, ২১ অগাস্ট:  আরজি করে (RG Kar)  তরুণী চিকিৎসকের ধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের (Sanjay Roy) শাশুড়ি মুখ খুললেন। সংবাদ সংস্থা এএনআইকে সঞ্জয় রায়ের শাশুড়ি বলেন, সঞ্জয় মোটেই ভাল মানুষ নয়। সঞ্জয়ের সঙ্গে তাঁর মেয়ের বিয়ের পর ৬ মাস পর্যন্ত সব ঠিকঠাক ছিল। বিয়ের পর ৬ মাস পার করতেই সঞ্জয়ের প্রকৃত রূপ বেরিয়ে আতে শুরু করে বলে জানান তার শাশুড়ি। সঞ্জয়ের স্ত্রী যখন ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন, সেই সময় তার উপর অত্যাচার শুরু হয়। এমনকী অন্তঃসত্ত্বা অবস্থায় সঞ্জয় তার স্ত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ফলে তাঁর মেয়ের গর্ভপাত হয়ে যায়। এমনই অভিযোগ করেন সঞ্জয়ের শাশুড়ি দুর্গাদেবী। তিনি আরও বলেন, গর্ভপাতের পর থেকে তাঁর মেয়ে অসুস্থ হতে শুরু করে। স্ত্রী অসুস্থ হলেও, সঞ্জয় তাঁর দিকে নজর দিত না। এমনকী স্ত্রীর ওষুধের খরচও সঞ্জয় বহন করত না বলে জানান তার শাশুড়ি।

আরও পড়ুন: RG Kar Hospital: শ্রীলেখা মিত্রকে কুৎসিত আক্রমণ, আইনি পদক্ষেপের কথা জানালেন অভিনত্রী

দুর্গাদেবীর কথায়, সঞ্জয় একেবারেই ভাল মানুষ নয়। সেই কারণে তাঁর সঙ্গেও সঞ্জয়ের সম্পর্ক ভাল ছিল না কোনওকালে। তাই সঞ্জয়কে ফাঁসিতে ঝোলানো হোক। প্রশাসন যা চায়, সঞ্জয়কে সেই শাস্তি দিক বলেও মন্তব্য করেন দুর্গাদেবী।

এসবের পাশাপাশি আরজি করে চিকিৎসকের (Kolkata Doctor Death) উপর যে পাশবিক অত্যাচার হয়, তা সঞ্জয়ের পক্ষে একা করা সম্ভব নয়। তার সঙ্গে আরও কেউ জড়িত বলেও মন্তব্য করেন দুর্গাদেবী।

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 08:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).