RG Kar Hospital: শ্রীলেখা মিত্রকে কুৎসিত আক্রমণ, আইনি পদক্ষেপের কথা জানালেন অভিনত্রী

RG Kar Hospital: শ্রীলেখা মিত্রকে কুৎসিত আক্রমণ, আইনি পদক্ষেপের কথা জানালেন অভিনত্রী
Sreelekha Mitra (Photo Credit: Facebook)

আরজি কর-কাণ্ডে (RG Kar) প্রথম থেকেই প্রতিবাদে সরব হন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। আরজি করে  নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে শ্রীলেখা মিত্রকে গত ১৪ অগাস্ট রাস্তায় নেমে প্রতিবাদ করতে দেখা যায়। শ্রীলেখা মিত্র যখন জোর কদমে প্রতিবাদে সরব হন, সেই সময় তাঁকে কটাক্ষের মুখেও পড়তে হয়। শ্রীলেখার ছবি শেয়ার করে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয় তাঁকে। যার প্রতিবাদে এবার আইনি পদক্ষেপ করবেন বলে জানান অভিনেত্রী। পুরনো ছবি শেয়ার করে অভিনেত্রীর বিরুদ্ধে যে কুৎসা ছড়ানোর চেষ্টা করা হয়, তার বিরুদ্ধেই এবার মুখ খুললেন শ্রীলেখা মিত্র।

আরও পড়ুন: RG Kar Hospital: আরজি কর-কাণ্ডে '১৬৮ ঘণ্টা অতিক্রান্ত কিন্তু জিরো প্রগ্রেস', সিবিআই তদন্ত নিয়ে মন্তব্য কুণাল ঘোষের

দেখুন কী লিখলেন শ্রীলেখা মিত্র, দিলেন আইনি পদক্ষেপের ইঙ্গিত...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 06:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).