ফাইল ফটো (Photo Credits: ANI)

হাওড়া: সোমবার সকালে দুর্ঘটনার (accident) কবলে পড়ল ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর (ISF MLA Naushad Siddiqui) গাড়ি (car)। দুর্ঘটনাটি ঘটেছে কোনা এক্সপ্রেসের (Kona Expressway) গড়ফা ক্রশিংয়ে (Garfa crossing)। এর ফলে অবশ্য নওশাদ সিদ্দিকীর কোনও চোট আঘাত লাগেনি। কিন্তু, গাড়ির সামনের অংশটি পুরোপুরি ভেঙে গেছে (completely crushed) বলে জানা গেছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের বিধায়কের গাড়ি কোনা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে বিধানসভার (WB assembly) দিকে যাচ্ছিল। হাওড়ার সাঁতরাগাছির (Satragachi in Howrah) কাছে গড়ফা ক্রশিংয়ের কাছে আচমকা তাঁর গাড়ির সামনে থাকা একটি বড় গাড়ি আচমকা ব্রেক মারে। এর ফলে ব্রেক মারতে বাধ্য হন নওশাদের গাড়ির চালকও। আর তাতেই পিছন থেকে আসা একটি কন্টেনার (container) এসে ধাক্কা মারে ভাঙড়ের বিধায়কের গাড়িতে। এর ফলে তাঁর গাড়ি সামনের গাড়ির পিছনে ধাক্কা মারে। এর ফলে বিধায়কের গাড়ির সামনের অংশটি ভেঙে গেছে।

এদিকেই দুর্ঘটনার বিষয়ে কিছু প্রশ্ন তুলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর কথায়, আচমকা হাইওয়ের রোডের উপর কোনও গাড়িই ব্রেক মারে না। ক্রশিংয়ের সিগন্যান চালু থাকলেও সামনের গাড়িটি কেনও আচমকা ব্রেক মারল তা বোঝা যাচ্ছে না। পুলিশ ওই গাড়ির চালককে শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতার বা আটক করেছে কিনা তা জানা যায়নি। আরও পড়ুন: Jitendra Tiwari: আসানসোল পুর এলাকায় না ঢোকার শর্তে জিতেন্দ্র তিওয়ারিকে জামিন আদালতের