Joynagar Rape: জয়নগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ ও খুনে ফাঁসি অভিযুক্ত মুস্তাকিন সর্দারের, অপরাধের ৬২ দিনের মাথায় সাজা
ক মাস আগে দুর্গাপুজোর মাঝে দক্ষিণ ২৪ পরণার জয়নগরের এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল।
বারুইপুর, ৬ ডিসেম্বর: JoyNagar Rape and Murder: ক মাস আগে দুর্গাপুজোর মাঝে দক্ষিণ ২৪ পরণার জয়নগরের এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই জয়নগর ধর্ষণ-খুন কাণ্ডে অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ডের সাজা দিল বারুইপুর মহকুমা আদালত। ঘটনার ৬২ দিনের মাথায় অভিযুক্ত মুস্তাকিনের ফাঁসির সাজা হল। গত ৪ অক্টোবর জয়নগর থানার মহিষামারি এলায় দশ বছরের এক নাবালিককে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে এলাকার ১৯ বছরের যুবক মোস্তাকিন সর্দার। নাবালিকাকে সাইকেলে চাপিয়ে নির্জনে নিয়ে গিয়ে ধৎ্ষণের পর শ্বাসরোধ করে কুন করে অপরাধী।
চতুর্থ শ্রেণীতে পড়া ছাত্রীকে ধর্ষণ ও খুনের মামলার তদন্তের দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ পুলিশ। গত ৭ অক্টোবর বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করে জয়নগর ধর্ষণ ও খুনের তদন্ত শুরু হয়েছিল। ঘটনার ২৫ দিনের মাথায় গত ৩০ অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয়। তারপর ফাস্ট ট্র্যাকে চলে বিচার। মোট ৩৬ জন সাক্ষী দেন।
জয়নগর ধর্ষণ ও খুন কাণ্ডে মৃত্য়ুদণ্ডের সাজা
BIG #BREAKING : DEATH SENTENCE FOR JOYNAGAR RAPIST
19 year old MUSTAKIN SARDAR SENTENCED TO DEATH BY Baruipur POCSO court.
He had raped and murdered a minor on Oct 4. Was arrested by #Bengal police on Oct 5. Trial, conviction and sentencing done in 62 days since the crime.… pic.twitter.com/gj700c58Hw
— Tamal Saha (@Tamal0401) December 6, 2024
সব পক্ষের কথা শুনে তদন্ত রিপোর্চ খতিয়ে দেখে গতকতাল, বৃহস্পতিবার অভিযুক্ত মুস্তাতকিন-কে দোষী সাব্যস্ত করা হয়। এরপর আজ, শুক্রবার পকসো আইন অনুযায়ী মুস্তাকিনের ফাঁসির সাজা ঘোষণা করেন বারুইপুর মহকুমা আদালতের বিচারক।
(The above story first appeared on LatestLY on Dec 06, 2024 04:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

