Rajeev Kumar: রাজীব কুমারের আগাম জামিনের ফয়সালা হল না, রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট
রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল না। এর আগে চার দিন আগাম জামিন সংক্রান্তর শুনানি হয়েছিল। পরে সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি হয়। তবে সেদিন বিচারপতি শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখে। ফলে কলকাতার প্রাক্তন কমিশনারের জামিনের বিষয়টি সেই ঝুলেই রইল।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর: রাজীব কুমারের (Rajeev Kumar) আগাম জামিন সংক্রান্ত মামলার নিষ্পত্তি হল না। এর আগে চার দিন আগাম জামিন সংক্রান্তর শুনানি হয়েছিল। পরে সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) এই মামলার শুনানি হয়। তবে সেদিন বিচারপতি শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখে। ফলে কলকাতার প্রাক্তন কমিশনারের জামিনের বিষয়টি সেই ঝুলেই রইল।
গত তিন দিন ধরে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছিল আদালতে। সোমবার সকালেও শুনানি শুরু হয়। সেখানে সিবিআইয়ের আইনজীবীরা তাঁর আগাম জামিনের বিরোধিতা করেছিলেন। এ দিনই রায় ঘোষণা হয়ে যাবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু শেষমেশ তা হয়নি। রাজীব কুমারের স্ত্রী সঞ্চিতা কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর আগে, আলিপুর জেলা ও দায়রা আদালতও রাজীব কুমারের আগাম জামিনের আবেদন নাকচ করে দিয়েছিল। তারপর গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর স্ত্রী। বুধবার এই মামলার প্রথম শুনানি শুরু হয়। শুক্রবারও এক দফা শুনানি হয়। আগে কলকাতা হাইকোর্ট তাঁকে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়েছিল। আরও পড়ুন, আগামীকাল বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করছেন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত
সারদাকাণ্ডে (Sarada Case) কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে (Rajeev Kumar) হেফাজতে নিতে চাইছে সিবিআই (CBI)। যদিও এখনও পর্যন্ত রাজীব কুমারের কোনো খোঁজ নেই। এর আগে আলিপুর আদালতে (Alipore Court) রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। বৃহস্পতিবার নিম্ন আদালত সাফ জানিয়ে দেয় রাজীবের গ্রেফতারিতে কোনও পরোয়ানার প্রয়োজন নেই। তবে সিবিআইয়ের গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারির আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারক সুব্রত মুখার্জি।
(The above story first appeared on LatestLY on Sep 30, 2019 04:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

