Bangla Day 2025: রাজ্যবাসীকে বাংলা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে পোস্ট অভিষেকের
পয়লা বৈশাখ বাঙালির নববর্ষ। এই দিনেই ‘পশ্চিমবঙ্গ দিবস’ (West Bengal 2025)পালন করে রাজ্য সরকার। বিজেপি-র পশ্চিমবঙ্গ দিবসের দিনকে নস্যাৎ করে পয়লা বৈশাখকে বাংলা দিবস পালন করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Bandyopadhyay)। আজ সকাল থেকেই রাজ্যের প্রতি প্রান্তে জাঁকজমক করে পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। সেই সংক্রান্ত নির্দেশিকা, দলের সমস্ত স্তরের প্রতিনিধিদের কাছে পাঠিয়েছিল তৃণমূলও।
আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘আমি বাংলায় গান গাই…’ ‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।”
'আমি বাংলায় গান গাই...'
‘বাংলা দিবস’ – এ সকল নাগরিককে জানাই শুভনন্দন এবং ছোট ছোট ভাইবোনেদের জানাই অনেক শুভেচ্ছা।
আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ় হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব-বন্ধন।
— Mamata Banerjee (@MamataOfficial) April 14, 2025
নিজের সোশ্যাল হ্যান্ডেলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় প্রতুল মুখ্যোপাধ্যায়য়ের গাওয়া একটি গান উদ্ধৃত করে লেখেন,”বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ
আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ”।
এরপরেই তিনি লেখেন, ”সকল রাজ্যবাসীকে জানাই বাংলার প্রতিষ্ঠা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
প্রসঙ্গত, বাংলার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস ২০ জুন ২০২৩-এ রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “পশ্চিমবঙ্গ দিবস” হিসেবে এই দিনটিকে মান্যতা দিতে চাননি। বিজেপি ও রাজভবন দ্বারা পালিত পশ্চিমবঙ্গ দিবসের প্রতিক্রিয়া হিসেবে ২০২৩ সালের আগস্ট মাসে বিধানসভায় বাংলা দিবসের প্রস্তাব পেশ করা হয়েছিল। দীর্ঘ আলোচনার পর ২২ আগস্টে ভারতীয় বঙ্গাব্দ অনুযায়ী ১লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(The above story first appeared on LatestLY on Apr 15, 2025 05:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

