পশ্চিমবঙ্গ
West Bengal Weather Update: চৈত্রেই খরতাপে জ্বলছে রাজ্য, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস
Shammi Hudaচৈত্রের দাবদাহে (heat Wave) অস্থির বঙ্গবাসী। রাজস্থানের মতো মহাদেশীয় গরমে জেরবার রাজ্য।
West Bengal Assembly: বিধানসভায় ধুন্ধুমার, তৃণমূল বিধায়কের নাক ফাটা থেকে রক্তারক্তি কাণ্ড-শুভেন্দুদের সাসপেন্ড হওয়া, কী কী হল
Partha Chandraবীরভূমের বগটুইকাণ্ড নিয়ে আজ, সোমবার বিধানসভায় ধুন্ধুমার, রক্তারক্তি কাণ্ড। তৃণমূল-বিজেপি বিধায়কদের মধ্যে হাতাহাতি হয়। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়।
Jagdeep Dhankhar: দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে বৈঠক রাজ্যপাল জগদীপ ধনখড়ের, শুরু নয়া জল্পনা
Partha Chandraরামপুরহাট কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গহ বিধানসভায় ধুন্ধুমার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পাঁচ বিজেপি বিধায়ক সাসপেন্ড হলেন।
West Bengal: বিধানসভায় ধুন্ধুমার, গন্ডগোল করার অভিযোগে শুভেন্দু অধিকারী সহ বিজেপি-র পাঁচ বিধায়ক সাসপেন্ড
Partha Chandraবীরভূমে রামপুরহাটের বগটুই কাণ্ডের জেরে রাজ্যে বিধানসভায় তুমুল গন্ডগোল, বিক্ষোভে, অশান্তি।
Mamata Banerjee: আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, 'দিদিকে বলো ২' আনছেন মুখ্যমন্ত্রী
Sanjoy Patraরাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর 'দিদিকে বলো'-র (Didi Ke Bolo) মতো কর্মসূচি চালু করতে চলেছে রাজ্য সরকার। আজ শিলিগুড়িতে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের তেমনই এক প্রকল্প চালু করতে চান মুখ্যমন্ত্রী। রবিবার শিলিগুড়িতে প্রকল্প উদ্বোধনে একথা জানালেন তিনি। নির্দিষ্ট একটি নম্বরে ফোন করে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা নিয়ে অভিযোগ জানাতে পারবেন।
Falaknuma Express Escaped Accident: ৩ বগি রেখেই ছুটছে ফলকনুমা এক্সপ্রেস! চালকের তৎপরতায় রক্ষা যাত্রীদের
Sanjoy Patraবড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ফলকনুমা এক্সপ্রেস (Falaknuma Express)। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ডিভিশনের বেলদা (Belda) স্টেশনের কাছে ফলকনুমা এক্সপ্রেসের পিছনের ৩টি বগি (Bogie) খুলে যায়। প্রায় ১ কিমি এগিয়ে যাওয়ার পরে থামে বাকি ট্রেনটি। ফের বগি জুড়ে ৪৫ মিনিট পরে হাওড়ার উদ্দেশে রওনা দেয় ফলকনুমা এক্সপ্রেস। এই ঘটনার জন্য প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল ব্যাহত হয়। কয়েকটি দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে যায়। রেলের তরফে জানানো হয়েছে. কাপলিং খুলে যাওয়াতেই এই বিপত্তি।
Bharat Bandh: কেন্দ্রের বিরোধিতায় সোমবার থেকে দু দিনের ধর্মঘট, নবান্নের কঠোর নির্দেশিকায় অফিসে না এলে কাটা হবে বেতন
Partha Chandraকেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে আগামী ২৮ ও ২৯ মার্চ দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন ট্রেড ইউনিউয়ন সংগঠন। নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন জনবিরোধী, শ্রমিক-কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে ডাকা এই ধর্মঘট নিয়ে কড়া নির্দেশিকা দিল রাজ্য সরকার।
Birbhum: রামপুরহাটে এসডিও অফিসের সামনে বিক্ষোভে শুভেন্দু অধিকারী-রা, মমতার ইস্তফার দাবিতে অনড় বিজেপি
Partha Chandraরামপুরহাটের বগটুই কাণ্ডে বিরোধিতার সুর চড়াল বিজেপি। রামপুরহাটের মহকুমা শসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভে নামল পদ্মশিবির।
Rampurhat Violence: ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে রামপুরহাটের বগটুই গ্রামে সিবিআইয়ের দল
Sanjoy Patraকলকাতা হাইকোর্টের নির্দেশের পরই রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে হত্যাকাণ্ডের তদন্তে নামল সিবিআই (CBI)। ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে সিবিআইয়ের একটি দল বগটুই গ্রামে পৌঁছেছে। দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির (CFSL)-র বিশেষজ্ঞরাও রয়েছেন দলে। আজ সকাল থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ শুরু করেছেন তাঁরা। মে এই মুহূর্তে উপস্থিতি রয়েছেন অন্তত ৩০ জন সিবিআই ও ফরেন্সিক আধিকারিক।
Rampurhat Violence: হাইকোর্টের নির্দেশের পরই রামপুরহাটে সিবিআইয়ের দল
Sanjoy Patraকলকাতা হাইকোর্টের নির্দেশের পরই রামপুরহাটের (Rampurhat) বগটুই (Bagtui) গ্রামে হত্যাকাণ্ডের তদন্তে নামল সিবিআই (CBI)। ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে সিবিআইয়ের একটি টিম গতকাল রাতেই রামপুরহাটে পৌঁছেছে। জানা গিয়েছে তদন্তকারী দলে রয়েছেন মোট ৩০ জন। দিল্লির সিএফএসএল-র বিশেষজ্ঞরাও রয়েছেন দলে। আজ সকাল থেকেই বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ শুরু করবেন তাঁরা।
Birbhum Violence: 'মুখ্যমন্ত্রীকে দোষারোপ করতে বড় অভিনেত্রী রূপা কান্নাকাটির নাটক করেছেন', কটাক্ষ দোলার
Jayeeta Basuপশ্চিমবঙ্গে জন্মানো কি অপরাধ? রামপুরহাট 'গণহত্যা' নিয়ে শুক্রবার রাজ্যসভায় সরব হন রূপা গঙ্গোপাধ্যায়। রামপুরহাটের বগটুই গ্রামে প্রথমে তৃণমূেলর উপপ্রধান ভাদু শেখকে খুন করা হয়। কে ভাদু শেখকে হত্যা করল, তা কেউ জানে না। ভাদু শেখের মৃত্যুর পর গণহত্যা চালানো হয় বলে অভিযোগ করেন রূপা।
Jagdeep Dhankhar On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ভাই-বোনের মতো সম্পর্ক রয়েছে', বললেন রাজ্যপাল জগদীপ ধনখড়
Sanjoy Patra"একজন রাজ্যপাল (Governor) মেরুদণ্ডহীন হতে পারেন না। তাঁকে তার দায়িত্ব পালন করতে হবে। তিনি সংবিধান রক্ষার শপথ নেন এবং যদিও তা করতে গিয়ে প্রায়শই লড়াই করতে হয়। আপনি যদি এমন রাজ্যের রাজ্যপাল হন, যেখানে সরকার কেন্দ্রের চেয়ে ভিন্ন দলের, আপনি সফট টার্গেট হয়ে যান, আপনি একটি পাঞ্চিং ব্যাগ হয়ে যান। আপনাকে দলের এজেন্ট বলা যায়। কিন্তু যিনি এই পদে আছেন তিনি এসব থেকে বিচ্যুত হবেন বা দুর্বলতা দেখাবেন, তিনি শপথ মানবেন না।" আজ রাজস্থান বিধানসভায় (Rajasthan Assembly) একটি সেমিনারে একথা বলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, স্পিকার সিপি জোশী, বিরোধী দলনেতা গুলাব চাঁদ কাটারিয়া এবং বিধায়করা সেমিনারে অংশ নিয়েছিলেন
Birbhum violence: 'অনুব্রত মণ্ডল বড় নেতা', রামপুরহাট কাণ্ডে 'সূচপুরের' মত মামলা, কেষ্টর মন্তব্যের দায় এড়ালেন কুণাল
Jayeeta Basuবৃহস্পতিবার বগটুই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কোনওভাবে দোষীরা যাতে ছাড়া না পান, সে বিষয়ে তদন্ত করতে হবে বলে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
Birbhum violence: 'পশ্চিমবঙ্গে জন্মানো কি অপরাধ?' রামপুরহাট 'গণহত্যা'য় সরব রূপা হু হু করে কাঁদলেন রাজ্যসভায়
Jayeeta Basuরূপা বলেন, পশ্চিমবঙ্গ আর বসবাসের যোগ্য নেই। রামপুরহাটে বলা হচ্ছে ৭-৮ জন মারা গিয়েছেন, কিন্তু আদতে কজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পর্দার দ্রৌপদী।