পশ্চিমবঙ্গ

Singer K K Death Update: মঞ্চেই ঘামছিলেন কেকে, উপচে পড়া ভিড় নিয়ে উঠছে প্রশ্ন

Shammi Huda

গতকাল নজরুল মঞ্চে যখন কেকে গান গাইছেন, তখন ভিড় উপচে পড়েছে। দর্শক ঠাসা নজরুল মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছিলেন কেকে (Singer KK)। এতটাই চনমনে ছিলেন যে, দেখে একবারও মনে হয়নি তিনি ভিতরে ভিতরে এতটা অসুস্থতা অনুভব করছেন।

Singer KK Dies: কলকাতায় গান গাইতে এসে প্রয়াত বলিউডের নেপথ্য গায়ক কেকে

Shammi Huda

গানই যেন তাঁর জীবনসাথী হয়ে রইল। গান গেয়েই পৃথিবীকে আচমকা বিদায় জানিয়ে চলে গেলেন বলিউডের প্রতিভাবান গায়ক শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (Singer KK Dies)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।

Dilip ghosh: দিলীপ ঘোষকে 'খামোশ'থাকার নির্দেশ নাড্ডাদের, মেদিনীপুরের সাংসদকে মুখে কুলুপ আঁটতে বলে কড়া চিঠি কেন্দ্রীয় নেতৃত্বের

Partha Chandra

কথার তার তেমন ছিরি কোনওদিনই ছিল না। তিনি মুখ খুললেই বিতর্ক হয়। গরুর দুধে সোনা তত্ত্বই হোক বা বিরোধীদের উদ্দেশ্যে বেলাগাম আক্রমণ।

Mamata Banerjee: শত চেষ্টা করেও বিজেপি ২০২৪-এ ক্ষমতা দখল করতে পারবে না, বললেন মমতা

Jayeeta Basu

Advertisement

Mamata Banerjee: 'আপনার ভুঁড়ি যেভাবে বাড়ছে...' পুর চেয়ারম্যানকে সুস্বাস্থ্যের পরামর্শ, ভাইরাল মুখ্যমন্ত্রীর ভিডিয়ো

Jayeeta Basu

ঝালদা পুরসভার ১২৫ কেজির চেয়ারম্যান সুরেশ আগরওয়াল প্রতিদিন হাটাহাটি করেন কি না, সেই প্রশ্নও করেন মুখ্যমন্ত্রী। হাটাহাটির পাশাপাশি সুরেশ আগরওয়াল যাতে ব্যায়াম করেন, শারীরিক কসরৎ করেন, সে বিষয়েও পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

JP Nadda To Visit West Bengal: জুনের প্রথম সপ্তাহেই বাংলা সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

Sanjoy Patra

বাংলা (West Bengal) সফরে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সম্ভবত ৭ ও ৮ জুন তিনি রাজ্যে থাকবেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (General Elections 2024) দলের কৌশল কী হবে? তা নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। এর আগে এই মাসের প্রথম দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) দু'দিনের সফরে রাজ্যে এসেছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, দলের বাংলা ইউনিটকে শক্তিশালী করতেই বিজেপি শীর্ষ নেতৃত্ব বারবার রাজ্য সফরে আসছে।

Mahua Moitra: ডেলিভারি বয়দের জীবন ঝুঁকিতে রেখে দশ মিনিটে ডেলিভারির প্রতিশ্রুতি নিয়ে প্রতিবাদ মহুয়া মৈত্র-র

Partha Chandra

মাত্র দশ মিনিটেই আপনার বাড়িতে পৌঁছে যাবে জিনিস। এমন প্রতিশ্রুতি দিয়ে বাজার দখলের চেষ্টা করছে অ্যাপ ভিত্তিক বেশ কিছু সংস্থা।

Kolkata: কফিনবন্দি হয়ে আজ বাড়ি ফিরছেন লাদাখে বাস দুর্ঘটনায় মৃত সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়া

Sanjoy Patra

আজ বাড়ি ফিরছে লাদাখে বাস দুর্ঘটনায় (Ladakh Bus Accident) মৃত্যু হওয়া ভারতীয় সেনার জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার দেহ (Lance Naik Bappaditya Khutia)। শেষকৃত্যের জন্য তাঁর মৃতদেহ পশ্চিম মেদিনীপুরের খড়রপুরের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। লাদাখের তুরতুকে শিয়ক নদীতে সেনার বাস পড়ে প্রাণ হারিয়েছেন তিনি। বাপ্পাদিত্য খুটিয়ার সঙ্গে প্রাণ হারিয়েছেন তাঁর ৬ সহকর্মীও। বীর সন্তানের মৃত্যুতে শোকে ভাসছে জওয়ানের পরিবার। নিথর দেহের অপেক্ষায় গ্রামের বাসিন্দারা।

Advertisement

Bandhan Express Train Service Resumes: ২ বছর পর আজ থেকে চালু হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস

Sanjoy Patra

কোভিডের কারণে ২ বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে আবারও শুরু হল ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন পরিষেবা (Indo-Bangladesh Passenger Train Services)। ২ বছর পর ফের চালু হল কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস (Kolkata-Khulna Bandhan Express)। আজ সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা স্টেশন থেকে রওনা দিল ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারী এই ট্রেনটি। ট্রেনটি কলকাতা থেকে বাংলাদেশের খুলনা যায়। আবার খুলনা থেকে কলকাতা ফেরে। আগামীকাল চালু হবে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস (Maitri Express)।

'All That Breathes' Bags Award At Cannes: বিশ্বমঞ্চে বাঙালির স্বীকৃতি, কান ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল শৌনক সেনের 'অল দ্যাট ব্রিদস'

Sanjoy Patra

আবারও বিশ্বমঞ্চে বাঙালির শিরোপা জয়। ভারতীয় চলচ্চিত্র নির্মাতা শৌনক সেনের (Shaunak Sen) ডকুমেন্টারি 'অল দ্যাট ব্রিদস' (All That Breathes) ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে (75th Cannes Film Festival) শীর্ষ ডকুমেন্টারি পুরস্কার 'গোল্ডেন আই' (Golden Eye) জিতেছে। এর আগে সানড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে 'গ্র্যান্ড জুরি' পুরস্কার জিতেছিল এই ডকুমেন্টারি। এই সপ্তাহের শুরুতে ডকুমেন্টারিটি এইচবিও ডকুমেন্টারি ফিল্মস দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল।

Army Bus Accident In Ladakh: লাদাখে নদীতে বাস পড়ে মৃত্যু ৭ সেনার, শোকপ্রকাশ করে টুইট মুখ্যমন্ত্রী মমতার

Sanjoy Patra

Elephant Calf Death: মর্মান্তিক দৃশ্য! মৃত সন্তানকে শুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে মা হাতি

Sanjoy Patra

মৃত সন্তানকে (Elephant Calf) শুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে মা হাতি (Elephant)। এমনই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে (Ambari Tea Estate)। জানা গিয়েছে, এদিন এক জঙ্গল থেকে আর এক জঙ্গল পারাপার হওয়ার সময় এই হাতির বাচ্চাটির মৃত্যু হয়। তারপরই সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়ে মা হাতি। মৃত সন্তানের দেহ (Elephant Calf Dead Body) নিয়ে কী করবে বুঝে উঠতে পারে না। আসলে মনে হয় সন্তান যে মারা গিয়েছে তা প্রথমে বুঝতে পারেনি মা হাতি। তাই সন্তানকে শুঁড়ে তুলে নিয়ে যেতে থাকে সে।

Advertisement

GTA Election 2022: আগামী ২৬ জুন জিটিএ নির্বাচন, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Sanjoy Patra

West Bengal Weather Update: আদ্রতা জনিত অস্বস্তির মধ্যেই আজ দুই বঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Shammi Huda

১ জুন থেকেই বর্ষা প্রবেশ করছে কেরালায়। এ রাজ্যেও এবার আগেভাগে আসবে বর্ষা। একই সঙ্গে চলতি মরশুমে বৃষ্টিপাত কম হওয়ার কোনওরকম সম্ভাবনা নেই। তবে এই জ্যৈষ্ঠে বৃষ্টি পড়লেও তাপমাত্রার (Weather Update) কোনও হেরফের হবে না>

Nirmal Maji: রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি

Sanjoy Patra

কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) রোগী কল্যাণ সমিতির (Patient Welfare Association) চেয়ারম্যান পদ থেকে অপসারিত তৃণমূল বিধায়ক ও চিকিৎসক নির্মল মাজি (Nirmal Maji)। রোগী কল্যাণ সমিতির নতুন চেয়ারম্যান হচ্ছেন সুদীপ্ত রায় (Sudipto Roy)। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে থাকাকালীন নির্মলের বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগও উঠেছে। পাশাপাশি নানা বিতর্কে জড়িয়েছেন তিনি।

Mamata Banerjee: রাজ্যপাল নন, রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী, জানালেন ব্রাত্য

Jayeeta Basu

Advertisement

Mamata Banerjee: স্টার অফ গভর্নেন্স-স্কচ অ্যাওয়ার্ড পাচ্ছে পশ্চিমবঙ্গ, খুশি মমতা বন্দ্যোপাধ্যায়

Shammi Huda

আগামী ১৮ জুন ২০২২-এ পশ্চিমবঙ্গকে 'স্টার অফ গভর্নেন্স-স্কচ অ্যাওয়ার্ড' দেওয়া হবে। এই উপলক্ষে টুইটারে শিক্ষা পশ্চিমবঙ্গ টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

CBI Summons Saokat Molla: কয়লা পাচারকাণ্ডে এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে তলব সিবিআই-র

Sanjoy Patra

কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling Case) এবার তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে (Saokat Molla) তলব করল সিবিআই (CBI)। শুক্রবার বেলা ১১টার মধ্যে কলকাতায় সিবিআইয়ের আঞ্চলিক দফতর নিজাম প্যালেসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, তৃণমূল বিধায়ককে ব্যাঙ্ক স্টেটমেন্ট, পাসপোর্ট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আনতে বলা হয়েছে। সিবিআই সূত্রে আরও খবর, ক্যানিং পূর্বের বিধায়কের নামে যদি কোনও ব্যবসা বা সংস্থা থেকে থাকে, তবে সেই সংক্রান্ত সমস্ত নথিও আনতে বলা হয়েছে।

IPL Betting Racket Busted In Kolkata: আইপিএলের ম্যাচ চলাকালীন ইডেনে বসেই বেটিং, ধৃত ৫

Sanjoy Patra

এবার কলকাতায় আইপিএলের বেটিং চক্রের (IPL Betting Racket) হদিশ। কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএলের (IPL 2022) ম্যাচ চলাকালীন বেটিং চক্র চালানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) গুন্ডাদমন শাখা। পুলিশ জানিয়েছে, আইপিএল ম্যাচ চলাকালীন ইডেনে বসে বেটিং চালাচ্ছিল ৩ জন। গোপন সূত্রে খবর পেয়ে ইডেন গার্ডেন্সের এফ ওয়ান ব্লক থেকে তাদের পাকড়াও করে পুলিশ। তাদের জেরা করে নিউ মার্কেটের একটি গেস্ট হাউস থেকে আরও ২ জনকে গ্রেফতার করা হয়।

West Bengal Madhyamik Result 2022: কবে কখন মাধ্যমিকের ফল প্রকাশ, দেখে নিন এক ঝলকে

Shammi Huda

খুব শিগগির চলতি বছরের মাধ্যমিকের (West Bengal Madhyamik Result 2022) ফল ঘোষণা করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।

Advertisement
Advertisement