পশ্চিমবঙ্গ
Suvendu Adhikari: ঘণ্টাখানেক টানাপোড়েনের পর রাধামণিতে শুভেন্দু অধিকারীর গাড়ি ছাড়ল পুলিশ
Partha Chandraরাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দিল পুলিশ। কলকাতায় আসার পথে শুভেন্দুর গাড়ি পূর্ব মেদিনীপুরের রাধামণিতে আটকানো হয়। ঘণ্টাখানেক ধরে শুভেন্দুর সঙ্গে পুলিশের সঙে বচসা চলার পর, তাঁর কনভয়কে যাওয়ার অনুমতি দেয় পুলিশ।
Prophet Remarks Row in Howrah: 'হাওড়ায় যাবেন না', শুভেন্দু অধিকারীকে চিঠি লিখে পরামর্শ কাঁথি থানার
Sanjoy Patraপয়গম্বরকে ( Prophet Muhammad) নিয়ে সাসপেন্ড হওয়া বিজেপি বিজেপি নেত্রী নুপূর শর্মার (Nupur Sharma) আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদে হাওড়ার বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয়েছে। অভিযোগ, কয়েকজন বিজেপি কর্মীর বাড়ি ও কয়েকটি বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আজ হাওড়া যাওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। যদিও তাঁকে হাওয়া যেতে নিষেধ করেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা। থানার তরফেে চিঠি লিখে শুভেন্দু অধিকারিকে হাওড়া গ্রামীণ পুলিশ জেলার অধীন এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ ওই এলাকাগুলিতে ১৪৪ ধারা জারি রয়েছে।
Prophet Remarks Row: নুপুর শর্মা-কে কেন এখনও গ্রেফতার করা হল না! সরব তৃণমূল
Partha Chandraবিজেপি-র নির্বাসিত নেত্রী নুপুর শর্মা-র বিতর্কিত মন্তব্যের জন্যেই রাজ্য সহ দেশের বেশ কিছু জায়গায় অশান্তি হচ্ছে। অথচ এখন তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না
Howrah: অশান্তির জেরে হাওড়ায় পুলিস কমিশনার বদল, এবার দায়িত্বে প্রবীণ ত্রিপাঠী
Partha Chandraবিজেপি-র সাময়িকভাবে নির্বাসিত নেত্রী নুপুর শর্মা-র বিতর্কিত মন্তব্যের জেরে অশান্ত হাওড়া। আর এই কারণে রদবদল বলে খবর।
Prophet Remarks Row in Howrah: 'পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?; হাওড়ায় হিংসার ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sanjoy Patraহাওড়ার (Howrah) বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কোনও রকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর দাবি, বিজেপির (BJP) করা পাপের কারণে মানুষ কেন ভুগবে? আজ সকালে তিনি টুইটে লেখেন, "আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?"
Howrah Disturbances : হাওড়া-উলুবেড়িয়ার রেলস্টেশন, জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা বাড়িয়ে বুধবার পর্যন্ত, হিংসা ঠেকাতে জমায়েত-অবরোধ নিষিদ্ধ
Partha Chandraবিজেপি-র সাময়িকভাবে বহিষ্কৃত নেত্রী তথা মুখপাত্র নুপুর শর্মা-র বিতর্কিত মন্তব্যের জেরে অশান্তি আটকাতে হাওড়া, উলুবেড়িয়ার রেলস্টেশন, জাতীয় সড়ক ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হল।
Prophet Remarks Row: পয়গম্বর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-অবরোধে আজ উত্তপ্ত হাও়ডার পাঁচলা, পুলিশকে লক্ষ্য করে ইট
Sanjoy Patraপয়গম্বর মন্তব্যের (Prophet Remarks Row) প্রতিবাদে বিক্ষোভ-অবরোধে আজও উত্তপ্ত হাওড়া (Howrah)। আজ সকালে হাওড়ার একের পর এক জায়গায় অবরোধ-বিক্ষোভ জনতার। উলুবেড়িয়া, পাঁচলায় (Panchla) তৃণমূল-বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উন্মত্ত জনাতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও।
Park Circus Firing: তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী চোদুপ লেপচা, মনে করছে পুলিশের শীর্ষ কর্তারা
Sanjoy Patraভর দুপুরে কলকাতার পার্ক সার্কাসে বাংলদেশ ডেপুটি হাইকমিশনের বাইরে এলোপাথাড়ি গুলি (Park Circus Firing) চলেছে। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন এক মহিলা। তাঁকে গুলি করে আত্মঘাতী হয়েছেন একজন পুলিশকর্মী। প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ার পর নিজের গলা লক্ষ্য করে ট্রিগার চালিয়ে দেন ওই পুলিশকর্মী। তাঁর নাম চোদুপ লেপচা (Chodup Lepcha) বলে জানা গিয়েছে। ঘটনাস্থলেই তাঁরও মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, চোদুপ লেপচা তীব্র মানসিক অবসাদে (Acute Mental Depression) ভুগছিলেন বলে মনে হচ্ছে।Park Circus Firing: তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন আত্মঘাতী চোদুপ লেপচা, মনে করছে পুলিশের শীর্ষ কর্তারা
Park Circus Firing: পার্কসার্কাসে এলোপাথাড়ি গুলিতে মৃত মহিলা, আত্মঘাতী পুলিশকর্মী
Shammi Hudaএকেবারে খাস কলকাতার বুকে চলল এলোপাথাড়ি গুলি। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের তালিকায় রয়েছেন এক মহিলা। আততায়ী একজন পুলিশকর্মী। প্রায় ১০ রাউন্ড গুলিছোঁড়ার পর নিজের গলা লক্ষ্য করে ট্রিগার চালিয়ে দেন ওই পুলিশকর্মী।
WB 12th Results Topper List 2022: উচ্চ মাধ্যমিকে জেলাজুড়ে সাফল্য, দেখুন মেধা তালিকা
Shammi Hudaচলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ (WB 12th Results Topper List 2022) হয়েছে আজ। অঙ্ক ভালবাসেন উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অদিশা দেবশর্মা। অঙ্ক বা ইঞ্জিনিয়ারিং কোনও একটি বেছে নিতে চান তিনি।
Mamata Banerjee On WB HS Result: উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ পড়ুয়াদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী, পড়ুন টুইট
Shammi Hudaউচ্চমাধ্যমিকের ফল (WB HS Results 2022) প্রকাশ হতেই পড়ুয়া, অভিভাবক ও স্কুলগুলিকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী।
WBCHSE HS Result 2022 Live: উচ্চ মাধ্যমিকে প্রথম দিনহাটার অদিশা দেবশর্মা, প্রাপ্ত নম্বর ৪৯৮
Sanjoy Patraআজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ (WBCHSE HS Result 2022) হল। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশিত হবে প্রথম ১০ জনের মেধা তালিকা। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হল। বেলা ১২টা থেকে ওয়েবসাইট ও এসএমএস-র মাধ্যমে ফল জানা যাবে।
WB HS Results 2022 Declared: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, সাত জেলায় পাশের ৯০ শতাংশ
Shammi Hudaপ্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। সকাল ১১টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথম ১০ জনের মেধা তালিকা ইতিমধ্যেই প্রকাশ্যে।
Mamata Banerjee On World’s Top 10 Schools: বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় হাওড়ার সামারিটান মিশন স্কুল, খুশি মুখ্যমন্ত্রী
Shammi Hudaগতকালই খবর এসেছিল বিশ্বের সেরা দশ স্কুলের মধ্যে ভারতেই রয়েছ পাঁচটি স্কুল। যার মধ্যে একটি আবার পশ্চিমবঙ্গের স্কুল। এই খবরে বেজায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee On World’s Top 10 Schools)।
How To Check WBCHSE WB12th Result Online: আজ দ্বাদশ শ্রেণীর ফল ঘোষণা, এভাবে অনলাইনে জানুন ফলাফল
Shammi Hudaআজ প্রকাশিত হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফলাফল (WBCHSE WB12th Result )। অনলাইনে এই ফলাফল জানতে লগইন করুন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে wbresults.nic.in , wbchse.nic.in।
WB HS Results 2022: আজ সাড়ে এগারোটার বদলে বেলা বারোটায় উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা, রেজাল্ট জানুন wbresults.nic.in এ
Shammi Hudaআজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ (WB HS Results 2022)। পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা সাড়ে এগারোটায় বোর্ডের ওয়েবাসাইটে ফলাফল দেখতে পারবেন না পরীক্ষার্থীরা। তার বদলে বেলা বারোটায় অনলাইনে ফলাফল জানতে পারবেন।