পশ্চিমবঙ্গ
Partha Chatterjee: 'গরিবের টাকা নিয়ে...', পার্থর দিকে জুতো ছুঁড়ে ক্ষোভে ফেটে পড়লেন মহিলা, দেখুন ভিডিয়ো
Jayeeta Basuমঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়কেও জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য। হাসপাতালে প্রবেশের সময় ক্যামেরা দেখে ফের মুখ খোলেন অর্পিতা।
SSC Recruitment Scam: ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা তাঁর নয়, জানালেন অর্পিতা
Shammi Huda“বেহালা ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা আমার নয়। আমার অনুপস্থিতিতে এই টাকা রাখা হয়েছিল।” এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ইডির জেরার মুখে পড়ে একথাই বললেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়।
Mamata Banerjee: 'নতুন ৭ জেলা চালানোর অর্থ কোথায় পাবে মমতা সরকার?' খোঁচা বিজেপির মালব্যর
Jayeeta Basuসোমবার সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। সেখানে তিনি জানান, এবার থেকে রাজ্যে ২৩টির পরিবর্তে ৩০টি জেলা। যে নতুন ৭টি জেলা নতুন করে গঠনের ঘোষণা মুখ্যমন্ত্রী করেন, সেগুলি হল সুন্দরবন, ইছামতী, রানাঘাট, বিষ্ণুপুর, জঙ্গিপুর, বহরমপুর এবং বসিরহাট।
Mamata Banerjee Cabinet Reshuffle: বুধবার বড় রদবদলে রাজ্য মন্ত্রিসভায় আসছেন ৪-৫জন নয়া মুখ, জানালেন খোদ মমতা
Partha Chandraজল্পনাই সত্যি হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল হচ্ছে। মন্ত্রিসভায় আসছেন নতুন চার-পাঁচজন বিধায়ক।
Monsoon In West Bengal: আজও বর্ষণমুখর উত্তরবঙ্গ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
Shammi Hudaসকাল থেকেই আকাশজুড়ে মেঘের ঘনঘটা। বেলা বাড়লে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের (Monsoon) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামীকাল দক্ষিণবঙ্গে দিনভর ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।
Howrah Cash Seizure: ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে ১০ দিনের পুুলিশ হেফাজতে পাঠাল হাওড়া জেলা আদালত
Sanjoy Patraহাওড়ার (Howrah পাঁচলায় টাকা ৪৯ লাখ টাকা নিয়ে ধরা পড়া ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক (Jharkhand MLAs)-সহ ৫ জনকে ১০ দিনের পুুলিশ হেফজতে (Police Remand) পাঠাল হাওড়া জেলা আদালত ( Howrah District Court)। শনিবার রাতে হাওড়ার পাঁচলায় জাতীয় সড়কে গাড়ি তল্লাশিতে ধরা পড়েন ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। তাঁরা হলেন জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি ( Irfan Ansari), খিজরির বিধায়ক রাজেশ কাচ্ছাপ (Rajesh Kachhap) এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল কোঙ্গারি (Naman Bixal Kongari)। তাঁদের গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৪৯ লাখ টাকা। গতকাল আটক করা হলেও আজ তিন বিধায়ক-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি।
Nirmala Mishra Passes Away: ঝিনুক খুঁজতে পাড়ি দিলেন অনন্তলোকে, প্রয়াত সংগীত শিল্পী নির্মলা মিশ্র
Sanjoy Patraপ্রয়াত হলেন সংগীত শিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শনিবার রাত ১২টা ৫ মিনিটে কলকাতার বাড়িতেই জীবনাবসান হয় তাঁর। বয়স হয়েছিল ৮১ বছর। জানা গিয়েছে, হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রবাদপ্রতিম এই শিল্পীর। পরিবারের তরফে জানা গিয়েছে, গত তিন চারদিন ধরে অসুস্থ ছিলেন সংগীত শিল্পী। গতকাল রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। আজ সকাল ১০টা থেকে শিল্পীর মরদেহ শায়িত থাকবে রবীন্দ্র সদনে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। কেওড়াতলা মহা শ্মশানে হবে শেষকৃত্য।
Partha Chatterjee SSC Scam: এগারো সালে ক্ষমতায় আসার আগেও রেলের চাকরি বেচে টাকা তুলেছে তৃণমূল, ইডি-র জেরায় চাঞ্চল্যকর দাবি পার্থর
Sanjoy Patraমন্ত্রী ও দলের পদ থেকে অপসারিত হতেই মুখ খুলতে শুরু করেছেন পার্থ চট্টাপাধ্যায় (Partha Chatterjee)। ইডি (Enforcement Directorate) সূত্রে খবর, জেরায় পার্থ জানিয়েছেন যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ দলের প্রত্যেকেই স্কুলে চাকরি দেওয়ার জন্য অযোগ্য প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়ে জানতেন। এক তদন্তকারী বলেছেন, "পার্থ দাবি করেছেন যে তিনি কেবল টাকার হেফাজতকারী ছিলেন। তিনি কখনও প্রার্থীদের কাছ থেকে কোনও টাকা চাননি বা নিজে টাকা নেননি। দলীয় নির্দেশ পালন করেছেন কেবল। অন্যদের দ্বারা তৈরি করা নথিতে তিনি কেবল সই করতেন। অন্যরাও টাকা তুলেছিলেন এবং সেই টাকা তাঁর কাছে পাঠানো হয়েছে। টাকা নিরাপদ হেফাজতে রাখার জন্য় তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে দলের ব্যবহারের জন্য কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হয়। এই টাকার মাত্র একটি ভগ্নাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। তিনি এখনও পর্যন্ত এটিই জানিয়েছেন।"
SSC Recruitment Scam: বেলঘরিয়ার ফ্ল্যাটের একাধিক ডুপ্লিকেট চাবি একাধিক ব্যক্তির কাছে ছিল, ইডি-র জেরায় দাবি অর্পিতার
Sanjoy Patraবেলঘরিয়ার (Belgharia) ফ্ল্যাটের একাধিক ডুপ্লিকেট চাবি (Duplicate Keys) ছিল, সেই চাবিগুলি অনেকেই ব্যবহার করতেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED) জেরায় একথা জানিয়েছেন এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে (SSC Recruitment Scam) গ্রেফতার হওয়া অর্পিতা মুখোপাধ্য়ায় (Arpita Mukherjee)। অর্পিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মূল অভিযুক্ত পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ সহযোগী। জেরায় অর্পিতা জানিয়েছে যে তাঁর অনুপস্থিতিতে আরও অনেকে ওই ফ্ল্যাটে যাওয়া-আসা করতেন।
Partha Chatterjee: 'সময় সব বলবে', হাসপাতাল থেকে বেরিয়ে ফের মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
Jayeeta Basuশুক্রবার জোকার ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। হাসপাতালে প্রবেশের আগে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন তিনি। পার্থ বলেন, তিনি 'ষড়যন্ত্রের শিকার'।
Monsoon In West Bengal: আগামী বুধবার পর্যন্ত ভারী বর্ষণের মুখে উত্তরবঙ্গ, দার্জিলিং-সহ বেশ কয়েকটি জেলায় জারি কমলা সতর্কতা
Shammi Hudaখরার গেরো দক্ষিণবঙ্গের মাথায় যেন জাঁকিয়ে বসেছে। কোনওরকম পরিবর্তনের নাম নেই। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে আজ শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বর্ষণে ভিজবে উত্তরবঙ্গ।
Arpita Mukherjee: স্বাস্থ্য পরীক্ষার আগে হাসপাতালে প্রবেশের সময় কেঁদে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায়
Jayeeta Basuঅর্পিতার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কেও আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রবেশের সময় ক্যামেরার সামনে মুখ খোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। '
ED Sends Notice To Kalyani Solvex Pvt Ltd: তৃণমূল বিধায়কের সংস্থা কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডকে তলব ইডির
Shammi Hudaপ্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট ২০০২। এবার কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)।
Arpita Mukherjee: তদন্তের মাঝে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে নিখোঁজ ৪টি বিলাসবহুল গাড়ি
Jayeeta Basuশিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা প্রকাশ্যে আসতেই পার্থ চট্টোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থর গ্রেফতারির পর তাঁর ঘনিষ্ঠ মডেল, অভিনেত্রীর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বিপুল অর্থ।