Arpita Mukherjee: স্বাস্থ্য পরীক্ষার আগে হাসপাতালে প্রবেশের সময় কেঁদে ফেললেন অর্পিতা মুখোপাধ্যায়

অর্পিতার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কেও আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রবেশের সময় ক্যামেরার সামনে মুখ খোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। '

Arpita Mukherjee (Photo Credit: Instagram)

কলকাতা, ২৯ জুলাই:  শুক্রবার জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। হাসপাতালে প্রবেশের মুখে কেঁদে ফেলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা। ইএসআই হাসপাতালে নিয়ে আসা হলে, প্রথমে সেখানে প্রবেশ করতে চাননি অর্পিতা। এরপর কার্যত জোর করেই অর্পিতা গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষার জন্য।

অর্পিতার পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়কেও (Partha Chatterjee) আজ জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রবেশের সময় ক্যামেরার সামনে মুখ খোলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। 'আমি ষড়ষন্ত্রের শিকার' বলে ক্যামেরার সামনে মন্তব্য করতে শোনা যায় পার্থকে। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

আরও পডুন: Partha Chatterjee: 'আমি ষড়ষন্ত্রের শিকার',ক্যামেরার সামনে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

এদিকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার গ্রেফতারির পরপরই তাঁর বাড়ি থেকে নিখোঁজ ৪টি গাড়ি। মডেল অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়র ৪টি বিলাসবহুল গাড়ি কোথায় গেল, তা খুঁজতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খথবর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement