পশ্চিমবঙ্গ
West Bengal: বাম শিবির ছেড়ে প্রাক্তন ফব বিধায়ক ভিক্টর যোগ দিলেন কংগ্রেসে
বাপ্পাফরওয়ার্ড ব্লকের দলীয় কোন্দলের ফায়দা পেল কংগ্রেস। উত্তর দিনাজপুরের দাপুটে ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন বিধায়ক ইমরান রামজ ওরফে ভিক্টর যোগ দিলেন কংগ্রেসে।
Mamata Banerjee On Sourav Ganguly: বিসিসিআই থেকে সৌরভকে বাদ দেওয়া হল কী উদ্দেশ্যে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Jayeeta Basuসৌরভ গঙ্গোপাধ্যায়ের বিষয়টি যাতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজনৈতিকভাবে না দেখে ক্রিকেট এবং খেলার স্বার্থে দেখা হয় বলেও আবেদন করেন মুখ্যমন্ত্রী। সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি নন বলেও দাদার হয়ে ব্যাটন ধরতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
Snake Venom Seized: দার্জিলিং থেকে উদ্ধার ৩০ কোটির সাপের বিষ, ধৃত ১
Soumya Mukherjeeদার্জিলিং থেকে ৩০ কোটি টাকার বাজারমূল্যের সাপের বিষ বাজেয়াপ্ত করল পশ্চিমবঙ্গ বন দপ্তরের আধিকারিকরা। রবিবার দার্জিলিং জেলার ঘোষপুকুর ফরেস্ট রেঞ্জ থেকে ওই সাপের বিষ বাজেয়াপ্ত করার পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Viral Video: ট্রেনের কামরায় বচসা, চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল অন্য এক যাত্রী (দেখুন ভিডিও)
Indranil Mukherjeeভিডিও দেখে চমকে উঠেছেন নেটিজেনরা,এরকম কান্ড কেও ঘটাতে পারে এও যেন বিশ্বাস হচ্ছে না তাদের। ট্রেনের কামরায় দুই যাত্রীর মধ্যে বচসা চলছিল, তারই জেরে চলন্ত ট্রেন থেকে এক যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দিল অন্য এক যাত্রী।
Kolkata Metro: মেট্রোর কাজে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা
Soumya Mukherjeeমেট্রো রেলের সম্প্রসারণের কাজের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে বৌবাজারের একাধিক বাড়ি। এখানে সেখানে ফাটল ধরার পাশাপাশি খসে পড়েছে ছাদের চাঙড়ও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে অনেক বাসিন্দা নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
বৈদ্যবাটিতে মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধা NCPCR-এর প্রধানকে, দেখুন ভিডিয়ো
Soumya Mukherjeeবৈদ্যবাটিতে রহস্যজনক ভাবে মৃত নাবালিকার বাড়িতে যাওয়ার সময় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগোকে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
Mamata Banerjee: 'কাল যখন ক্ষমতায় থাকবেন না, কেন্দ্রীয় সংস্থা আপনাদের বাড়িতে ঢুকে কান ধরে টেনে নিয়ে আসবে'
Jayeeta Basuমুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে বিজেপি (BJP) ক্ষমতায় রয়েছে বলেই কেন্দ্রীয় গোয়ন্দা সংস্থাদের দিয়ে কাজ করাচ্ছে। এরপর যখন বিজেপি ক্ষমতায় থাকবে না, তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা আপনাদের বাড়িতে ঢুকে কান ধরে বের করে নিয়ে আসবে। এমন দিন খুব শিগগিরই আসছে বলেও মন্তব্য করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
West Bengal: এসকে মুভিজের স্টুডিওতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে দমকলের ১৫টি গাড়ি (দেখুন ছবি)
Indranil Mukherjeeদমকল সূত্রে জানা গেছে, ১৫টি গাড়ির সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত প্রাণহানির কোন খবর পাওয়া যায় নি।
BCCI Controversy: বিজেপিতে যোগ দেননি বলেই সরানো হল সৌরভকে, শাহের বিরুদ্ধে তোপ তৃণমূলের
Soumya Mukherjeeমঙ্গলবার সৌরভ গাঙ্গুলির জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসেছেন ৮৩-এর বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।
Bengal Trekker Died Near Kedarnath: উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে মৃত বাঙালি পর্বতারোহী, উদ্ধার ১
Soumya Mukherjeeউত্তরাখণ্ডে ট্রেকিংয়ে মৃত্যু হল এক বাঙালি পর্বতারোহীর। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার সগুনার বাসিন্দা ৩৪ বছরের ওই যুবকের নাম অলোক বিশ্বাস।
Haryana AAP: বিজেপি নেতাকে প্রার্থী করায় কেজরির দলে ভাঙন, ঝাড়ু ছেড়ে হাতে যোগের হিড়িক
বাপ্পাহরিয়ানায় আম আদমি পার্টিতে বড় ভাঙন। বিজেপির বহিষ্কৃত নেতাকে আসন্ন উপনির্বাচনে প্রার্থী করায় আপ ছেড়ে কংগ্রেসে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে।
Manik Bhattacharya: টানা জেরার পর টেট দুর্নীতিতে এবার গ্রেফতার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য
বাপ্পাশিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এবার গ্রেফতার নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। বয়ানে অসঙ্গতি এবং জেরায় অসহযোগিতার অভিযোগ এনে মানিককে গ্রেফতার করেছে ইডি।
UP Shocker: মেয়েদের জামাকাপড় পরিবর্তনের ভিডিও তোলার জের, যোগীরাজ্যে গ্রেপ্তার ২
Soumya Mukherjeeসিসি়টিভি (CCTV) ক্যামেরার সাহায্যে লুকিয়ে মেয়েদের জামাকাপড় পরিবর্তনের ভিডি তোলার অভিযোগ উঠেছিল। এর জেরে একটি গেস্ট হাউসের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ।
Ekbalpur Incident: হিংসা থামাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি, জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে
Soumya Mukherjeeএকবালপুরে রবিবার গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঠেকাতে ব্যর্থ হয়েছে কলকাতা পুলিশ। এই অভিযোগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কলকাতা শহরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে।
Lakshmi Pujo 2022: কর্মী সমর্থকদের নিয়ে পুরোহিতের বেশে লক্ষ্মীপুজোয় মাতলেন বিধায়ক মদন মিত্র (দেখুন ভিডিও)
Indranil Mukherjeeমা লক্ষ্মী আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য নিয়ে আসুক। আপনার ও আপনার পরিবারের সকলের জন্য রইল শুভেচ্ছা' শুভেচ্ছা বার্তায় লিখলেন বিধায়ক মদন মিত্র