BCCI Controversy: বিজেপিতে যোগ দেননি বলেই সরানো হল সৌরভকে, শাহের বিরুদ্ধে তোপ তৃণমূলের

মঙ্গলবার সৌরভ গাঙ্গুলির জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসেছেন ৮৩-এর বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে।

Sourav Ganguly, Amit Shah (Photo Credit: Instagram)

কলকাতা: মঙ্গলবার সৌরভ গাঙ্গুলির জায়গায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি (President) পদে বসেছেন ৮৩-এর বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য রজার বিনি। এরপরই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। অমিত শাহের (Amit Shah) কথা মেনে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) বিজেপিতে (BJP) যোগ দেননি বলেই তাঁকে ক্রিকেট বোর্ডের পদ থেকে সরানো হয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন তৃণমূলের (TMC) রাজ্যসভা সাংসদ (MP) শান্তনু সেন (Santanu Sen)। যার জেরে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচনে রজার বিনি সভাপতি পদে নির্বাচিত হতেই শুরু হয় বিতর্ক। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ শান্তনু সেন তোপ দাগেন সরাসরি অমিত শাহের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী কলকাঠি নেড়েছেন বলেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। বলেন, "কয়েকমাস আগে সৌরভ গাঙ্গুলির বাড়িতে এসেছিলেন অমিত শাহ। সূত্রের খবর, সেইসময় তিনি নাকি সৌরভকে বারবার বিজেপিতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু, সৌরভ তাতে রাজি হননি। এই কারণে রাজনৈতিক প্রতিহিংসা পূরণের জন্য সৌরভকে সরিয়ে রজার বিনিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে বসানো হল। কিন্তু, নিজের পুরনো জায়গাতে ক্রিকেট বোর্ডের সম্পাদক পদে থেকেই গেলেন অমিত শাহের ছেলে।"

তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।  এপ্রসঙ্গে তিনি বলেন, "আমরা কেউ জানি না বিজেপি কখন সৌরভ গাঙ্গুলিকে দলে আনার জন্য চেষ্টা করেছে। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটের জগতে একজন কিংবদন্তি। ভারতীয় ক্রিকেট বোর্ডে পরিবর্তন নিয়ে কিছু মানুষ কুমিরের কান্না কাঁদছে। তাঁদের কাছে জানতে চাই যে সৌরভ যখন বোর্ড প্রেসিডেন্ট হয়েছিলেন তখন তাঁদের কি কোনও ভূমিকা ছিল? প্রত্যেকটি বিষয় নিয়ে রাজনীতি করা বন্ধ করুক তৃণমূল।"

হুগলির সাংসদ ও পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, "যাঁরা সৌরভ গাঙ্গুলির বিষয়টি নিয়ে সমালোচনা করছেন তাঁরা আয়নায় মুখ দেখুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Central Home Minister) অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে যে গিয়েছিলেন তার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। সৌরভ গাঙ্গুলি আগামীদিনে আরও উঁচু জায়গায় পৌঁছবেন।"

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement