Sunil Chhetri Tests Positive For COVID-19: করোনাভাইরাসে আক্রান্ত ফুটবলার সুনীল ছেত্রী
করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। টুইট করে নিজেই একথা বলেন তিনি। টুইটে সুনীল বলেন, আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। তবে এটা আরও ভালো খবর যে আমি ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠছি।
কলকাতা, ১১ মার্চ: করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হলেন ফুটবলার সুনীল ছেত্রী (Sunil Chhetri)। টুইট করে নিজেই একথা বলেন তিনি। টুইটে সুনীল বলেন, "আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। তবে এটা আরও ভালো খবর যে আমি ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠছি। শীঘ্রই ফুটবলে ফিরে আসব। এই প্রসঙ্গে সবাইকে মনে করিয়ে দিতে চাই যে, সুরক্ষাবিধি মেনে চলুন এবং সুস্থ থাকুন।"
ইন্ডিয়ান সুপার লিগে সুনীল ছত্রী বেঙ্গালুরু এফসি-তে খেলছিলে। লিগ টেবিলে ৭ নম্বরে থেকে চলতি মরশুম শেষ করেছে বেঙ্গালুরু। এই মরশুমে সুনীল ছেত্রী ২০ ম্যাচ খেলে ৮ গোল করেছেন। ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুম করোনার আবহে হয়েছে। গোটা টুর্নামেন্ট গোয়ায় তিনটি মাঠে খেলা হয়েছে। পুরোটাই হচ্ছে গোয়ায় জৈব সুরক্ষা বলয়ে। মাঠে দর্শক প্রবেশের অনুমতি ছিল না।
In a not-so-happy update, I've tested positive for COVID-19. In better news, I feel fine as I continue my recovery from the virus and should be back on a football pitch soon. No better time to keep reminding everyone to continue taking all the safety precautions always.
— Sunil Chhetri (@chetrisunil11) March 11, 2021
ইন্ডিয়ান সুপার লিগের ফাইলাল আগামী ১৩ মার্চ। মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি ও এটিকে মোহনবাগান।
(The above story first appeared on LatestLY on Mar 11, 2021 05:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

