Neymar Accused Of Rape: নেইমারকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারে ভিডিও
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এবার নেইমার। দুনিয়ার অন্যতম সেরা আরও এক ফুটবলারের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। গত মাসে প্যারিসে এক মহিলাকে ধর্ষণ করেছেন নেইমার।
স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) র পর এবার নেইমার (Neymar)। দুনিয়ার অন্যতম সেরা আরও এক ফুটবলারের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। গত মাসে প্যারিসে এক মহিলাকে ধর্ষণ করেছেন নেইমার। এমন অভিযোগ ব্রাজিল পুলিশের কাছে জমা পড়েছে। নেইমারের বিরুদ্ধে তদন্তে নেমে এক ভিডিও হাতে এসেছে পুলিশের কাছে, অনুমান যে ভিডিও-র কারণে এ যাত্রায় রক্ষা পেলেও পেয়ে যেতে পারেন। নেইমারের বাবা-র অভিযোগ, তাঁর ছেলের খ্যাতি কাজে লাগিয়ে প্রচারের আলো পেতে ওই মহিলা ব্ল্যাকমেল করে অসভ্য কাজ করে।
আর নেইমারকে ব্ল্যাকমেল করা এক ওই মহিলার ভিডিও ব্রাজিল পুলিশের কাছে এসেছে বলে শোনা যাচ্ছে। তবে ধর্ষণের অভিযোগ তোলা মহিলা বলছেন, নেইমার সম্পূর্ণ মাতাল হয়ে হোটেলে ঢোকেন। এবং তারা একজন আরেকজনকে স্পর্শ করলেও একটি নির্দিস্ট সময় নেইমার আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাতে পারে নেইমার সেই হোটেলেই ছিলেন। কিন্তু মহিলার দাবি কতটা ঠিক তা খতিয়ে দেখা হচ্ছে। নেইমারের বাবার দাবি, ঘটনাটি পুরো পরিকল্পিত। কিন্তু মহিলার অভিযোগ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নেইমারের সঙ্গে তাঁর পরিচয় হয়। গাল্লো নামে পিএসজি তারকার এক প্রতিনিধি তাঁকে প্যারিসে আসার টিকিট কিনে দেন এবং হোটেলে থাকার ব্যবস্থাও করেন। এরপরই প্যারিসের হোটেল হয় ওই ধর্ষণকাণ্ড। আরও পড়ুন- Copa America 2019: নেতা নেইমারকে সরিয়ে দেশের মাটিতে হতে চলা কোপায় ব্রাজিলের অধিনায়ক ড্য়ানি আলভেস
তদন্তের স্বার্থে সেই মহিলার শারীরিক পরীক্ষা করা হয়েছে। নেইমারের বাবা বারবার দাবি করেছেন, এটা সাজানো ঘটনা এবং তাঁর ছেলেকে যে ব্ল্যাকমেল করা হচ্ছে, সেই প্রমাণ তাঁর হাতে। সেটি ছবি ও প্রত্যক্ষদর্শী। তবে টিভি চ্যানেলে নেইমারের বাবা এ ধরনের কিছুই প্রকাশ করেননি। প্রয়োজন হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নেইমারের বাবা। ব্রাজিলের জাতীয় দলের সঙ্গে এখন কোপা আমেরিকার প্রস্তুতিতে ব্যস্ত নেইমার। ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকা।
(The above story first appeared on LatestLY on Jun 03, 2019 05:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

