Football

East Bengal New Logo: নতুন লোগোয় ইস্টবেঙ্গল, বদলে গেল নামও; নতুনভাবে আইএসএলে নামছে ইস্টবেঙ্গল

Madhurima Dev

সেপ্টেম্বর মাসে শ্রী সিমেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধে ইস্টবেঙ্গল। জল্পনা চলছিল কী নামে খেলবে ইস্টবেঙ্গল। জপনার অবসান ঘটিয়ে শনিবারই আইএসএলে রিব্রান্ডিংয়ের জন্য নতুন লোগো প্রকাশ করল লাল হলুদ দল। সেখানেই দেখা যায় এসসি ইস্টবেঙ্গল নামে আইএসএলে খেলতে নামবে তারা।

Mohun Bagan: রবিবার মোহনবাগান ক্লাবে আসছে আই লিগ ট্রফি, হায়াত রিজেন্সিতে হবে ট্রফির উন্মোচন

Sanjoy Patra

মোহনবাগান (Mohun Bagan) ক্লাবে আসছে আই লিগ (I-League trophy) ট্রফি।‌ ১৮ অক্টোবর শহরের একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানের পর রোড–শো করে ক্লাবে নিয়ে আসা হবে ট্রফিটি। সেই মতো এবার অনুষ্ঠানের সূচি এবং কোন কোন রাস্তা দিয়ে রোড–শো হবে, তা জানিয়ে দেওয়া হল ক্লাবের তরফ থেকে। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, বৃস্পতিবার ক্লাবের তরফ থেকে জানানো হয়, ১৮ অক্টোবর রবিবার সকাল ১১ টায় হায়াত রিজেন্সি হোটেলে আই লিগ ট্রফিটির আনুষ্ঠানিক উন্মোচন করা হবে। উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এছাড়া এআইএফএফের পক্ষ থেকে থাকবেন আই লিগ CEO সুনন্দ ধর। এছাড়াও মোহনবাগান ক্লাবের তরফ থেকে উপস্থিত থাকবেন সভাপতি স্বপন সাধন বসু সহ অন্য কর্তারা।

Cristiano Ronaldo Tests COVID-19 Positive: করোনা আক্রান্ত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Sarmita Bhattacharjee

করোনা আক্রান্ত ক্রিশ্চায়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেল্ফ-আইসোলেশনে রয়েছেন ফুটবলার। ৩৫ বছর বয়সী রোনাল্ডো UEFA নেশনস লিগে পর্তুগালের হয়ে খেলতে আন্তর্জাতিক সফরে বেরিয়েছিলেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে গেলেন খেলোয়াড়। নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধে মাঠে খেলতে নামতে পারবেন না সিআর সেভেন৷

Cristiano Ronaldo Tests COVID-19 Positive: করোনা আক্রান্ত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Sarmita Bhattacharjee

করোনা আক্রান্ত ক্রিশ্চায়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সেল্ফ-আইসোলেশনে রয়েছেন ফুটবলার। ৩৫ বছর বয়সী রোনাল্ডো UEFA নেশনস লিগে পর্তুগালের হয়ে খেলতে আন্তর্জাতিক সফরে বেরিয়েছিলেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে গেলেন খেলোয়াড়। নেশনস কাপে সুইডেনের বিরুদ্ধে মাঠে খেলতে নামতে পারবেন না সিআর সেভেন৷

Advertisement

Carlton Chapman Passes Away: প্রয়াত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান

Sarmita Bhattacharjee

প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কার্লটন চ্যাপম্যান (Carlton Chapman) ৷ তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। প্রাক্তন ভারতীয় এই মিডফিল্ডার ইস্টবেঙ্গল (East Bengal) ও জেসিটি (JCT)-তে খেলেছেন। ভারতের জাতীয় দলের জার্সি গায়ে ৯০-এর দশকে নিয়মিত খেলেছেন কার্লটন ৷ খেলা ছাড়ার পর ২০০১ সাল থেকে তিনি কোচিং করাতে শুরু করেন।

Carlton Chapman Passes Away: প্রয়াত ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক কার্লটন চ্যাপম্যান

Sanjoy Patra

প্রয়াত হলেন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কার্লটন চ্যাপম্যান (Carlton Chapman) ৷ তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। প্রাক্তন ভারতীয় এই মিডফিল্ডার ইস্টবেঙ্গল (East Bengal) ও জেসিটি (JCT)-তে খেলেছেন। ভারতের জাতীয় দলের জার্সি গায়ে ৯০-এর দশকে নিয়মিত খেলেছেন কার্লটন ৷ খেলা ছাড়ার পর ২০০১ সাল থেকে তিনি কোচিং করাতে শুরু করেন।

East Bengal Appoint Robbie Fowler As Head Coach: ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার

Sanjoy Patra

ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার রবি ফাওলারকে (Robbie Fowler) কোচ নিযুক্ত কর ইস্টবেঙ্গল (East Bengal)। ক্লাবের সঙ্গে তাঁর ২ বছরের চুক্তি হয়েছে। দলটির প্রধান মালিক হরি মোহন বাঙ্গুর (Hari Mohan Bangur) শুক্রবার এই খবর জানিয়েছেন। তিনি দুবাই থেকে পিটিআই-কে বলেন, "আমরা গতরাতে (বৃহস্পতিবার) চুক্তিতে স্বাক্ষর করেছি এবং রবি ফাওলার এক সপ্তাহের মধ্যেই সরাসরি গোয়ায় দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এখন অবধি, আমরা তাঁর সঙ্গে ২ বছরের চুক্তি করেছি। যা পরে বাড়ানো যেতে পারে।" ফওলার এর আগে এ-লিগের দল ব্রিসবেন রোয়ার দলের প্রধান কোচ ছিলেন।

Sadio Mane Tests Positive for COVID-19: করোনা আক্কান্ত লিভালপুলের ফরোয়ার্ড সাদিও মানে

Sanjoy Patra

করোনা (COVID-19) আক্রান্ত লিভালপুলের (Liverpool) ফরোয়ার্ড সাদিও মানে (Sadio Mane)। ক্লাবের তরফে এই খবর জানানো হয়েছে। তাঁর হালকা উপসর্গ আছে। তিনি আইসোলেশনে রয়েছেন। এই সপ্তাহে, এনিয়ে দুজন লিভারপুলের প্লেয়ার করোনা আক্রান্ত হলেন। এর আগে থিয়াগো আলকানতারাও করোনা আক্রান্ত হন।

Advertisement

SportsPro’s 2020 List: বিশ্বের সর্বোচ্চ বিপণনযোগ্য ক্রীড়াবিদের তালিকার শীর্ষে মেসি, চতুর্থ স্থানে বিরাট কোহলি; অষ্টম স্থানে রোহিত শর্মা

Sanjoy Patra

বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ক্রীড়াবিদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডেকে (Cristiano Ronaldo) টপকে গেলেন লিওনেল মেসি (Lionel Messi)। তালিকায় এক নম্বরে তিনি, আর রোনাল্ডো আছেন দুই নম্বরে। নিয়েলসেন স্পোর্টসপ্রো ২০২০ ( SportsPro’s 2020 List) সালের ৫০ জন ক্রীড়াবিদের একটা তালিকা তৈরি করেছে। বিপণনের জগতে কার চাহিদা কত বেশি, তাঁর ওপর ভিত্তি করে। সে তালিকায় শীর্ষে আছে লিওনেল মেসির নাম।

East Bengal To Make ISL Debut: আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, জানিয়ে দিলেন নীতা আম্বানি

Sanjoy Patra

আগামী মরশুমেই ইন্ডিয়ান সুপার লিগে (ISL) আত্মপ্রকাশ করবে ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার এই ঘোষণা করেছে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজকরা। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের কর্ণধার নীতা আম্বানি (Nita Ambani) রবিবার সকালে লাল-হলুদ সমর্থকদের দিলেন সেই সুখবর। ইন্ডিয়ান সুপার লিগে একাদশতম দল হিসাবে অন্তর্ভুক্ত হল ইস্টবেঙ্গল। নভেম্বরে শুরু হবে আগামী আইএসএল। শতাব্দী প্রাচীন ক্লাবের নতুন বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট লিমিটেড আইএসএলে খেলার জন্য বিড তোলে।

Zlatan Ibrahimovic Tests Positive For Coronavirus: করোনা আক্রান্ত এসি মিলানের ফরোয়ার্ড জালটান ইব্রাহিমোভিচ

Sanjoy Patra

করোনাভাইরাসে আক্রান্ত হলেন এসি মিলানের (AC Milan) ফরোয়ার্ড জালটান ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic)। তিনি কোয়ারান্টিনে রয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্লাব। এসি মিলান জানিয়েছে, সুইডিশ তারকা বৃহস্পতিবার ইউরোপা লীগের ম্যাচটি মিস করবেন। স্বাস্থ্য বিভাগকে জানিয়ে তাঁকে হোম কোয়ারান্টিনে রাখা হয়েছে।

Cristiano Ronaldo: প্রথম ইওরোপিয়ান ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ১০০ গোলের ক্লাবে ক্রিশ্চিায়ানো রোনাল্ডে

Shammi Huda

পর্তুগাল সুইডেনের বিরুদ্ধে ২-০ গোলে জেতার সঙ্গে সঙ্গেই ফের ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। প্রথম ইউরোপিয়ান হিসেবে এই কিংবদন্তী ফুটবলারের আন্তর্জাতিক গোল সংখ্যা ১০০-র কোঠা ছুঁয়ে ফেলল। জিনহুয়া সংবাদ সংস্থার খবর, পায়ের পাতার সমস্যা সারিয়ে মাত্র তিনদিন আগেই ম্যাচে ফিরেছেন বছর ৩৫-এর জুভেন্তাস ফরোয়ার্ড। সেকারণেই ন্যাশনাল লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক রোনাল্ডো। যদিও মঙ্গলবার চ্যাম্পিয়ন টিম অধিনায়ককে সঙ্গে নিয়ে সুইডেন ঘুরতে বেরিয়েছিল। বিরতির আগেই ফ্রিকিকের মাধ্যে স্কোর এগিয়ে নিয়ে যান রোনাল্ডো।

Advertisement

Lionel Messi Staying at Bercelona: বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি, আইনি লড়াইয়ে যেতে অনীহা

Madhurima Dev

জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনাতেই থাকার কথা ঘোষণা করলেন লিওনেল মেসি। শুক্রবার আজেন্টিনা তারকা লিওনেল মেসি নিশ্চিত করেছেন যে তিনি কোথাও যাচ্ছেন না বরং বার্সেলোনায়তেই থাকছেন। আদালতের দ্বারস্থ হতে চান না তিনি, তাই বার্সেলোনা ক্লাবেই থাকবেন তিনি।

Lionel Messi Transfer News: ১৮০ ডিগ্রি ঘুরে বার্সেলোনাতেই থেকে যেতে পারেন মেসি !

Sanjoy Patra

লিওনেল মেসির (Lionel Messi) দল বদলে খবরে নতুন জল্পনা। শোনা যাচ্ছে এখনই বার্সেলোনা (Barcelona) ছাড়তে চাইছেন না মেসি। আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেছে তাঁর ভাবনা। বুধবার, মেসির বাবা এবং এজেন্ট বার্সা প্রেসিডেস্ট জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে দেখা করেছেন। কয়েকদিন আগে এক ব্যুরোফ্যাক্সের মাধ্যমে বার্সা ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মেসি। কোনও ঝামেলায় না জড়িয়ে বিনা ট্রান্সফার ফিতেই ক্লাব ছাড়ার অনুমতি চেয়েছেন তিনি। বর্তমান চুক্তির শর্ত অনুযায়ী প্রতি মরশুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়ার সুযোগ আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সামনে।

ISL 2020-21: 'আইএসএল খেলবে ইস্টবেঙ্গল', নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Sanjoy Patra

আইএসএল (ISL 2020-21) খেলবে ইস্টবেঙ্গল (East Bengal)। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান ইনভেস্টরের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি হয়েছে। তিনি বলেন, "ফুটবলে স্পনসর একটা দিগন্ত খুলে দেবে। ফুটবল ছাড়া সম্পূর্ণ নয় বাংলা। অতিমারিতেও অনেকে এগিয়ে আসছেন। প্রতিযোগিতামূলক মানসিকতা নিয়ে খেলা হোক। বাংলা দেশকে পথ দেখায়।"

Lionel Messi Transfer Update: ৫ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন মেসি

Sanjoy Patra

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা (Barcelona) ছেড়ে লিওনেল মেসি (Lionel Messi)যোগ দিতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে (Manchester City)। জানা যাচ্ছে, ৫ বছরের চুক্তিতে ৭০০ মিলিয়ন ইউরোতে ম্যান সিটিতে যেতে রাজি হয়েছেন মেসি। আর এই অর্থটিই হল মেসির বার্সা ছাড়ার বাই আউট ক্লজ। চুক্তি অনুযায়ী, মেসিকে ম্যানচেস্টার সিটির হয়ে তিন বছর প্রিমিয়ার লিগ খেলতে হবে এবং বাকি ২ বছর নিউইয়র্ক সিটি এফসি-র হয়ে খেলতে হবে। এই ক্লাবেরও মালিকানা রয়েছে সিটি ফুটবল গ্রুপের (সিএফজি) হাতে। মেসিকে তাঁর ক্ষতিপূরণ প্যাকেজের অংশ হিসাবে সিএফজি-তে ইক্যুইটি স্টোরের প্রস্তাব দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

Advertisement

Lionel Messi: বার্সেলোনার ট্রেনিংয়ে যেতে রাজি নন, তাই কোভিড টেস্ট না করানোর সিদ্ধান্ত লিওনেল মেসির

Madhurima Dev

বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে কোভিড টেস্ট করাতে যাবেন না লিওনেল মেসি। শনিবার সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পর এবার ক্লাবের আয়োজিত কোভিড টেস্ট করাতে যেতেও গররাজি মেসি। চ্যাম্পিয়ন্স লীগের শেষ ম্যাচটি হওয়ার পর আগামী ম্যাচের প্রস্তুতির ট্রেনিংয়ের আগে বার্সেলোনার রুটিন চেক আপে কোভিড টেস্ট হওয়ার কথা। তাতে মেসির অংশগ্রহণ না করার ঘোষণায় জল্পনা আরও তুঙ্গে।

Lionel Messi to Leave Barcelona: মেসি বার্সেলোনাতে থাকলেই পদত্যাগ করবেন ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ

Sanjoy Patra

লিওনেল মেসির (Lionel Messi) বার্সেলোনা (Barcelona) ছাড়ার ঘোষণার পর থেকেই তারকা ফুটবলারের আগামী পদক্ষেপ নিয়ে জোর জল্পনা চলছে। হাজারো প্রশ্নে জর্জরিত ফুটবল বিশ্ব। অন্যদিকে আলোচনা হচ্ছে বার্সালোনা প্রেসিডেস্ট জোসেপ মারিয়া বার্তোমেউকে (Josep Maria Bartomeu) নিয়েও। অনেকে তাঁর পদত্যাগের দাবি করছেন। তবে নতুন খবর হল মেসি বার্সেলোনাতে থাকলেই পদত্যাগ করবেন ক্লাব প্রেসিডেন্ট বার্তোমেউ। বৃহস্পতিবার স্প্যানিশ সংবাদমাধ্যমগুলির খবর এটাই।

PSG vs Bayern Munich, Champions League Final Live Streaming Online: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মাঝরাতে মুখোমুখি পিএসজি ও বায়ার্ন মিউনিখ; জানুন কোথায়, কখন দেখবেন ম্যাচ

Sanjoy Patra

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL 2019–20) ফাইনালে আজ মাঝরাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্সের পিএসজি (PSG) ও জার্মানির বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। আজ পর্তুগালের লিসবনে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উঠেছে পিএসজি। তাই এই ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবে তারা। অন্যদিকে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে মরিয়া দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন।

Sevilla vs Inter Milan, UEFA Europa League 2019–20 Final Live Streaming Online: ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি সেভিয়া ও ইন্টার মিলান; জানুন কোথায়, কখন দেখবেন ম্যাচ

Sanjoy Patra

আজ ইউরোপা লিগের (UEFA Europa League 2019–20) ফাইনালে মুখোমুখি স্প্য়ানিশ ক্লাব সেভিয়া (Sevilla) ও ইতালির ইন্টার মিলান (Inter Milan)। পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়ার সামনে তিন বারের চ্যাম্পিয়ন ইন্টার। ভারতীয় সময় রাত ঠিক সাড়ে ১২ টা থেকে শুরু হবে এই ম্যাচ। সেভিয়ার ঝুলিত রয়েছে রেকর্ড পাঁচ বার ইউরোপা লীগ জয়ের কৃতিত্ব। আজ ষষ্ঠবার ট্রফি ঘরে তোলার জন্য মাঠে নামছে সের্জিও রিগুইলনের, ফার্নান্দো, লুকাস অকোম্পাসরা।

Advertisement
Advertisement