Pakistan Blast: নির্বাচনের কয়েক ঘণ্টা আগে বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, নিহত ২৬
নির্বাচনের ঠিক একদিন আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান (Pakistan)। বুধবার বালোচিস্তানের (Balochistan) ২ এলাকায় পরপর বিস্ফোরণ হয়। যার জেরে প্রায় ২৬ জনের মৃত্যুর খবর মিলছে। রিপোর্টে প্রকাশ, বুধবার প্রথমে বালোচিস্তানের খানুজাই এলাকায় বিস্ফোরণ হয়। দ্বিতীয়বার কেঁপে ওঠে বালোচিস্তানের কিলা সইফুল্লা এলাকা। যার জেরে পরপর ২৬ জনের মৃত্যুর খবর মেলে। খানুজাইতে ১৪ এবং কিলা সইফুল্লায় ১২ জনের মৃত্যু হয় বলে জানা যায়। কারা এই বিস্ফোরণের জন্য দায়ি, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে তালিবান থেকে শুরু করে বালোচিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের পিছনে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। নির্বাচনের আগে কয়েক মাস ধরে পাকিস্তান কেঁপে উঠতে শুরু করেছে একের পর এক বিস্ফোরণের জেরে। যার জেরে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের সময় পাকিস্তানের পরিস্থিতি কোনও পর্যায়ে পৌঁছবে, তা নিয়ে ধ্বন্দে মানুষ।
দেখুন ভিডিয়ো...
#Pakistan 26 people were killed in two big blasts in #Balochistan within an hour. The first explosion took place in Khanuzai area of Pishin while the second one took place in Qilla Saifullah. 14 people died in Khanuzai Pishin blast, while 12 people died in Qila Saifullah Blast… https://t.co/NL4C8YBm0d pic.twitter.com/jCE4sJGxOM
— Ghulam Abbas Shah (@ghulamabbasshah) February 7, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 07, 2024 04:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

