Israel Video: 'তোমার হাতে রক্ত লেগে কেন', কাঁদতে কাঁদতে বাবাকে প্রশ্ন, হামাস জঙ্গিদের বন্দি ইজরায়েলি পরিবারের অসহায় দৃশ্য

সাধারণের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে, বন্দি বানানোর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। ঘরের কোনে সিঁটিয়ে রয়েছে চারজন। সামনে ঘোরাফেরা করছে সশস্ত্র হামাস জঙ্গি। বাইরে গোলাগুলি শব্দ। অঝোরে কেঁদে চলেছে ছোট ছেলেটি।

Israel Video: 'তোমার হাতে রক্ত লেগে কেন', কাঁদতে কাঁদতে বাবাকে প্রশ্ন, হামাস জঙ্গিদের বন্দি ইজরায়েলি পরিবারের অসহায় দৃশ্য
Israel Family Hostage by Hamas (Photo Credits: X)

বড় মেয়েকে মেরে ফেলেছে হামাসের (Hamas) সশস্ত্র জঙ্গিরা। ছোট মেয়ে এবং ছেলেকে আগলে  হামাসদের কাছে বন্দি বাবা-মা। শনিবার থেকেই ইজরায়েলে (Israel) হামলা চালাচ্ছে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাস। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলি সেনাও। দুই দেশের যুদ্ধ গতকাল থেকে কয়েক শো প্রাণ গিয়েছে। সেনা, জঙ্গি, সাধারণ নাগরিক মিলিয়ে ৫০০-র বেশি মৃত্যু হয়েছে। সাধারণের বাড়িতে ঢুকে হামলা চালিয়ে, বন্দি বানানোর এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। ঘরের কোনে সিঁটিয়ে রয়েছে চারজন। সামনে ঘোরাফেরা করছে সশস্ত্র হামাস জঙ্গি। বাইরে গোলাগুলি শব্দ। অঝোরে কেঁদে চলেছে ছোট ছেলেটি। বাবাকে কাঁদতে কাঁদতে প্রশ্ন, 'তোমার হাতে রক্ত লেগে কেন'।

দেখুন সেই অসহনীয় ভিডিয়ো...   

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 08, 2023 06:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).