Syria: উত্তর সিরিয়ায় কৃষি শ্রমিকদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, মৃত কমপক্ষে ১৫

উত্তর আলেপ্পো প্রদেশের মানবিজের উপকণ্ঠে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৪ জন মহিলা এবং একজন পুরুষ সহ কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।

Syria: উত্তর সিরিয়ায় কৃষি শ্রমিকদের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা, মৃত কমপক্ষে ১৫
Car Bomb Explosion in Northern Syria (Photo Credits: X)

উত্তর সিরিয়ায় গাড়িতে বোমা হামলা। সোমবার উত্তর সিরিয়ার মানবিজ শহরের কাছে একটি গাড়িতে বোমা হামলায় কমপক্ষে ১৫ জন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা। আহত হয়েছেন প্রায় ১৫ জন। সিরিয়ার প্রতিরক্ষা দফতরের তরফে হামলার খবর নিশ্চিত করে জানানো হয়েছে, উত্তর আলেপ্পো প্রদেশের মানবিজের উপকণ্ঠে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় ১৪ জন মহিলা এবং একজন পুরুষ সহ কমপক্ষে ১৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, তুর্কি সমর্থিত গোষ্ঠী এবং কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের মধ্যে সংঘর্ষে জর্জরিত একটি এলাকায় কৃষি শ্রমিকদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

কৃষি শ্রমিকদের গাড়ি লক্ষ করে বোমা হামলাঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 14, 2808 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).