Presidential Palace Attack: যুদ্ধ শুরু, প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে ছোঁড়া হল মিসাইল, ইয়েমেন থেকে পাল্টা আক্রমণ

সিরিয়ার নয়া প্রেসিডেন্ট আহমেদ আল-শারায়া যুদ্ধবিরতির প্রস্তাব ভেঙে সেখানকার বিচ্ছিনতাবাদীদের ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণে মদত দিচ্ছেন।

Presidential Palace Attack: যুদ্ধ শুরু, প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে ছোঁড়া হল মিসাইল, ইয়েমেন থেকে পাল্টা আক্রমণ
Israel Targets Area Near Syrian Presidential Palace in Stark Warning. (Photo Credits:X)

Syrian Presidential Palace Attack: আর অপেক্ষা নয়। বাসার আল আসাদের জমানা শেষ করে নতুন শক্তি সিরিয়ায় ক্ষমতা দখলের পর এবার যুদ্ধের সরাসরি বার্তা পাঠাল ইজরায়েল। সিরিয়ার নয়া প্রেসিডেন্ট আহমেদ আল-শারায়া যুদ্ধবিরতির প্রস্তাব ভেঙে সেখানকার বিচ্ছিনতাবাদীদের ইজরায়েলের বিরুদ্ধে আক্রমণে মদত দিচ্ছেন। এই অভিযোগ এনে এদিন সিরিয়ান প্রেসিডেন্টের প্রসাদ লক্ষ্য করে মিসাইল ছোঁড়ে ইজরায়েল। প্রেসিডেন্টের প্রাসাদের কিছুটা আগে এসে পড়ে ইজরায়েলের সেই মিসাইল। তবে তাতে কেউ হতাহত হননি।

ইজরায়েল সীমান্ত থেকে সিরিয়ান বিচ্ছিনতাবাদীরা সরে না গেলে, সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসে এবার নির্ভুল আক্রমণ করা হবে বলে হুমকি দিয়েছে আইডিএফ (IDF)।

এর পাল্টা ইয়েমেন সীমান্ত থেকে ইজরায়েলের উত্তরে হাফিয়া সহ নানা ছোট বড় শহর লক্ষ্য করে মিসাইল ছুড়ল হাউথিরা। সেগুলির বেশিরভাগই প্রতিহত করল ইজরায়েলের আয়রন ডোম। লেবানন থেকেও হেজবুল্লা সংগঠন ইজরায়েলের উদ্দেশ্যে মিসাইল ছুঁড়েছে বলে খবর।

সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে মিসাইল হামলা

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 02, 2025 10:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).