RG Kar Hospital: সুপ্রিম নির্দেশের পর থেকেই আরজি করে হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দেখুন

RG Kar Hospital: সুপ্রিম নির্দেশের পর থেকেই আরজি করে হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দেখুন
CISF Deployed In RG Kar (Photo Credit: ANI/X)

আরজি কর (RG Kar) হাসপাতালের পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (CISF)। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশের পর এবার আরজি কর হাসপাতাল পাহারা দিচ্ছেন সিআইএসএফের জওয়ানরা। প্রসঙ্গত বৃৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আরজি কর-কাণ্ডের শুনানির সময় জানায়, এখনই হাসপাতালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করতে হবে। সেই অনুযায়ী কাজ শুরু হয়। এরপর বৃহস্পতিবার থেকে হাসপাতালের নিরাপত্তায় দেখা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আরজি করে চিকিৎসক পড়ুয়ার নারকীয় ধর্ষণ এবং খুনের (Kolkata Doctor Death) পর সেখানকার চিকিৎসকরা আতঙ্কে রয়েছেন বলে জানানো হয়। ফলে আরজি করের নিরাপত্তা যাতে আরও জোরদার করা হয়, সে বিষয়ে সওয়াল করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

আরও পড়ুন: RG Kar Hospital: আরজি কর-কাণ্ডে 'মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে' স্বাস্থ্য ভবন অভিযান বিজেপির, আটক শুভেন্দু

আরজি করে মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দেখুন সেই ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 10:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).